Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরের ঘটনায় এফআইআর-এর সংখ্যা বেড়ে ৭, স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ করেছে দুটি

যাদবপুরের ঘটনায় এফআইআর-এর সংখ্যা বেড়ে ৭, স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ করেছে দুটি

Online Desk মার্চ 3, 2025
bratya.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ এবং তার পরবর্তী সময়ে অশান্তির ঘটনায় দায়ের হয়েছে সাতটি এফআইআর। যার মধ্যে পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে দুটি এফআইআর দায়ের করা হয়েছে। রবিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এ কথা জানান।

পুলিশ কমিশনার মনোজ বর্মা সাংবাদিকদের বলেন, ‘যাদবপুরের ঘটনায় মোট সাতটি এফআইআর রুজু হয়েছে। তার মধ্যে দু’টি স্বতঃপ্রণোদিত ভাবে পুলিশ করেছে।’ উল্লেখ্য, এই সাত এফআইআর এর মধ্যে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপা করেছে তিনটি এফআইআর। দুটি করেছে পুলিশ। ক্যাম্পাসে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে পড়ুয়াদের তরফেও থানায় দায়ের করা হয়েছে এফআইআর।

পড়ুয়াদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর, চুরি, ছিনতাই, আঘাতের জেরে গুরুতর জখম করার মতো একাধিক ধারায় মামলা করা হয়েছে। ওয়েবকুপার তরফে অভিযোগ দায়ের করা হয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর প্রতিরোধ আইনের ৩ এবং ৪ নম্বর ধারা, পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা আইনের ৯ নম্বর ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায়। ভারতীয় ন্যায় সংহিতার ১১৮(১) (বিপজ্জনক অস্ত্র নিয়ে ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), ৭৪ (মহিলাদের নিগ্রহ), ১২৬ (২) (অন্যায় ভাবে বাধা দেওয়া), ৩০৪ (ছিনতাই), ৫৪ (অপরাধের সময় উপস্থিত থাকা), ৩(৫) (জোটবদ্ধ ভাবে হামলা) নম্বর ধারা-সহ বহু ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। সবমিলিয়ে আটচল্লিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার ব্রাত্য বসু যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন, সেই সময় শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান বামপন্থী পড়ুয়ারা। মূলত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে ইন্দ্রানুজ রায় নামের এক ছাত্রের চাপা পড়ার অভিযোগ ওঠে। অন্যদিকে ব্রাত্য বসু অভিযোগ করেন, তাঁর গাড়িতে হামলা চালানো হয়েছে। সবমিলিয়ে অশান্তির পরিবেশ তৈরি হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের সাহিল আলি নামের এক প্রাক্তনীকে গ্রেফতার করেছে পুলিশ।

Post Views: 290

Continue Reading

Previous: বাঘের সামনে ঝাঁপ দিয়ে মালিককে বাঁচিয়ে দিল কুকুর
Next: রামমন্দির উদ্বোধনের পর নাগপুরে ফের এক মঞ্চে আসতে পারেন মোদী-ভাগবত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.