Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুরে ব্রাত্যের গাড়িতে হামলার মাথা প্রাক্তনি হিন্দোল গ্রেফতার ! স্পেন থেকে দিল্লিতে নামতেই আটকালো পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

যাদবপুরে ব্রাত্যের গাড়িতে হামলার মাথা প্রাক্তনি হিন্দোল গ্রেফতার ! স্পেন থেকে দিল্লিতে নামতেই আটকালো পুলিশ, আনা হচ্ছে কলকাতায়

Online Desk আগস্ট 14, 2025
Hindol.jpg

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ বছর ১ মার্চের ঘটনা। সে সময় বামপন্থী ছাত্র ইউনিয়নের আচমকা হামলায় ভাঙচুর হয়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ি, খানিক জখম হয়েছিলেন শিক্ষামন্ত্রী; এমন অভিযোগ তুলকালাম হয় গোটা ইউনিভার্সিটি চত্তর। বামপন্থী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী। যার ফলে তৎপর হয়েছিল প্রশাসন। সেই ঘটনায় অনেককে থানায় ডকা হলেও হদিশ মেলেনি এই বিক্ষোভের অন্যতম মাথা হিন্দোল মজুমদারের। পুলিশ তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল।

হিন্দোল তখন স্পেনে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বি-টেক করেছিলেন তিনি। তারপর স্পেনে গিয়ে গবেষণা করছিলেন। বুধবার স্পেন থেকে হিন্দোল কলকাতায় ফেরার জন্য দিল্লি এয়ারপোর্টে নামেন। লুক আউট নোটিশ থাকার ফলে দিল্লি বিমানবন্দর ও পুলিশের কাছে হিন্দোলের যাবতীয় তথ্য ছিল। তাই দিল্লিতে নামতেই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা তাঁকে আটকায়। খবর যায় পুলিশে। সেই মত তাকে হেফাজতে নেয় দিল্লি পুলিশ। সঙ্গে সঙ্গে বিষয়টি জানান হয় কলকাতা পুলিশকে। খবর পেয়েই যাদবপুর থানা তদন্তকারী আধিকারিকদের নিয়ে কলকাতা পুলিশের একটি দল রওনা দেয় দিল্লি। ইতিমধ্যে হিন্দোলকে গ্রেফতারের যাবতীয় আইনানুগ প্রক্রিয়া সেরে ফেলেছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার তাঁকে ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে পেশ করা হবে।

 

ফাইল চিত্র

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, তার মূলচক্রী ছিলেন হিন্দোল। লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁকে বুধবার সকালে দিল্লিতে আটক করা হয়।

হিন্দোল মজুমদারকে আটক করার সঙ্গে সঙ্গে ফের উত্তপ্ত হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এমন একটা আশঙ্কা থাকছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাই অতীতের অভিজ্ঞতা থেকে তারা আগে থেকেই সজাগ যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়।

Post Views: 272

Continue Reading

Previous: ভারতের কোচিংয়ের জামশেদপুরের দায়িত্ব ছাড়লেন খালিদ
Next: জেলায় জেলায় বৃষ্টির দাপট! উত্তরের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.