Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ এসএফআই নেতৃত্বের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাস্তা অবরোধ করে প্রতিবাদ এসএফআই নেতৃত্বের

Online Desk আগস্ট 17, 2023
WhatsApp-Image-2023-08-17-at-5.26.27-PM.jpeg

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর ঘটনা এবং পড়ুয়াদের র‍্যাগিংয়ের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ফের পথে নামলো এসএফআই নেতৃত্ব। বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এসএফআই।অভিযোগ, মিছিলের অনুমতি থাকা সত্ত্বেও গার্ডরেল দিয়ে রাস্তা আটকায় পুলিশ। পথ আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে এসএফআই নেতৃত্বের। এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য এদিন সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, থানার পাশেই মেন হোস্টেল। সেখানে দিনের পর দিন র‍্যাগিং চলেছে জুনিয়রদের উপর, সেই ঘুঘুর বাসা ভাঙতে পারেনি। শাসকের প্রশ্রয় ছিল র‍্যাগিং যারা করেছে তাদের প্রতি বলে অভিযোগ সৃজন ভট্টাচার্যের।
উল্লেখ্য,যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলা। পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। শিক্ষা ক্ষেত্রে র‍্যাগিংয়ের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে নয় জন। সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এসএফআই নেতৃত্ব। এসএফআইয়ের দাবি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একই সঙ্গে র‍্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।

Post Views: 107

Continue Reading

Previous: কলকাতায় যুদ্ধজাহাজ উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি
Next: লালবাজারে হাজিরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.