Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উপাচার্য অপসারণ এর পরেও অচলাবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

উপাচার্য অপসারণ এর পরেও অচলাবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Online Desk মার্চ 28, 2025
Jadavpur-University.jpg

নিজস্ব সংবাদদাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণকে ঘিরে ফের শুরু হয়ে গেল রাজ্য ও রাজ্যপালের সংঘাত । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতির জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সরাসরি দায়ী করলেন রাজ্যপালকে। ব্রাত্য বলেন,’ ‘উনি বালখিল্যপনা করছেন’
ব্রাত্যর কথায়, “রাজ্যপাল যাদবপুরে স্থায়ী উপাচার্য দিতে পারতেন। মুখ্যমন্ত্রী তো তালিকাও দিয়েছিলেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ না করে যাদবপুরে অচলাবস্থা তৈরি করলেন। যা করছেন, তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বালখিল্য আচরণ করছেন।” যদিও এ ব্যাপারে রাজ্যপালের কোনো প্রতিক্রিয়া মেলেনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘‘রবীন্দ্রভারতী থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়, যে ভাবে অচলাবস্থার এগিয়েছে, যাদবপুরও সেই পথে এগোচ্ছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তালিকা থেকে এক জনকে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যেত। রাজ্যপাল সেটা করলেন না। উল্টে অচলাবস্থা তৈরি করলেন।’’
ভাস্কর গুপ্ত কে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেয়া হলো। ৩১ শে মার্চ পর্যন্ত তার মেয়াদ ছিল কিন্তু তার আগেই উপাচার্য পথ থেকে তাকে সরিয়ে দেয়া হলো। সেই কারণেই ব্রাত্য বসু বলেন কদিন আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস কে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছিল।কিন্তু সেই চিঠির কোন গুরুত্ব দেয়নি রাজ্যপাল।
এ কারণে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত শুরু হয়েছে। তারই মাঝে নতুন স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দুপক্ষের মতান্তরে শুরু হয়েছে সংঘাত।
আগামী ৩১ মার্চ পর্যন্ত অধ্যাপক পদে ভাস্কর গুপ্তের মেয়াদ শেষ হওয়ার কথা । কিন্তু ২৭ মার্চ রাজভবন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, ভাস্কর গুপ্ত উপাচার্যপদে আর থাকছেন না।
রাজভবনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২০২৪ সালের ২০ এপ্রিল অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হচ্ছে। এই বিজ্ঞপ্তি জারির সময় থেকেই তা কার্যকর হবে। আচার্যের অনুমোদনে এই বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে।’’
ভাস্কর গুপ্ত রাজভবনের নির্দেশিকা পাওয়ার পর বলেন ‘‘২০২৪ সালের ২২ এপ্রিল থেকে আমি ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নিয়েছিলাম। চার দিন আগে এই চিঠি দেওয়া হল। ৩১ তারিখ পর্যন্ত আমি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক হিসাবে থাকব। আমি যত দিন উপাচার্যের দায়িত্বে ছিলাম, যাদবপুরের উন্নয়নের স্বার্থে কাজ করেছি।’’

Post Views: 189

Continue Reading

Previous: ‘ভারত সহায়তা দিতে প্রস্তুত’, ভূমিকম্প বিধ্বস্ত ময়ানমার ও থাইল্যান্ডের পাশে থাকার বার্তা মোদীর
Next: স্ত্রীকে খুন করে স্যুটকেসে দেহ ভরে আত্মহত্যার চেষ্টা তথ্য প্রযুক্তি কর্মীর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.