Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জঙ্গি সংগঠন জইশের মহিলা শাখায় সদস্য সংখ্যা ছাড়ালো ৫০০০!

জঙ্গি সংগঠন জইশের মহিলা শাখায় সদস্য সংখ্যা ছাড়ালো ৫০০০!

Online Desk ডিসেম্বর 4, 2025
masud-azhar.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের মহিলা শাখা জামাত উল মোমিনাতের সদস্য সংখ্যা ছাড়ালো ৫০০০। তাদেরকে কট্টরপন্থী করে তোলার চেষ্টা চলছে বলে সূত্রের খবর। সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জইশ প্রধান মাসুদ আজহার বলেছেন, জঙ্গি সংগঠনের মহিলা শাখায় নিয়োগের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুধু তাই নয়, প্রত্যেক জেলায় সংগঠনের ইউনিট খোলা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

মাসুদ আজহার সমাজ মাধ্যমে লিখেছেন, ‘আল্লাহর রহমতে কয়েক সপ্তাহের মধ্যে ৫,০০০-এরও বেশি মহিলা যোগ দিয়েছেন। অনেক বোন বলেছেন, যোগদানের পর তাদের মানসিকতা বদলে গেছে এবং জীবনের লক্ষ্য তারা বুঝতে পেরেছেন। জেলা ইউনিট গঠন করা হবে, প্রত্যেক জেলায় একজন ম্যানেজার থাকবে এবং কাজ ভাগ করে দেওয়া হবে। খুব কম সময়ের মধ্যেই পাঁচ হাজার সদস্য হয়েছে।’

সূত্রের খবর, গত ৮ অক্টোবর থেকে জইশের সদর দফতর মারকাজ উসমান-ও-আলীতে জামাত-উল-মোমিনাত-এর জন্য নিয়োগ শুরু হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, পাকিস্তানের বাহাওয়ালপুর, মুলতান, শিয়ালকোট, করাচি, মুজাফফরাবাদ এবং কোটলি থেকে মহিলাদের জঙ্গি সংগঠনে নিয়োগ করা হয়েছিল। উল্লেখ্য, জামাত উল মোমিনাত পরিচালনা করেন মাসুদ আজহারের বোন সাদিয়া। গত মে মাসে ভারতের অপারেশন সিঁদুর অভিযানে নিহত হন সাদিয়ার স্বামী ইউসুফ আজহার। এই অভিযানে ভারতের সেনা বাহিনী পাকিস্তানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সন্ত্রাসী শাখার আরেক গুরুত্বপূর্ণ মুখ হলেন আফিরা, যার স্বামী উমর ফারুক পুলওয়ামা হামলার মূল পরিকল্পনাকারী ছিল। পরে এনকাউন্টারে নিহত হন উমর। সূত্রের দাবি, জইশ এর মহিলা শাখায় মহিলাদের অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ৪০ মিনিটের সেই ক্লাসের জন্য প্রত্যেককে ৫০০ টাকা করে ফিজ দিতে হবে।

Post Views: 101

Continue Reading

Previous: বিরাট শতরানেও হার, ঘুরিয়ে কোচ গম্ভীরকে দোষ দিলেন অধিনায়ক রাহুল
Next: এক বছরের মধ্যে গোটা দেশে ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা চালু হবে: নীতিন গড়করি

সম্পর্কিত গল্প

jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
death-leg.jpg

চরম আর্থিক সঙ্কট, গুজরাটে একই পরিবারের তিন জনের আত্মহত্যা

Online Desk জুলাই 28, 2026
202607283881016.jpg

পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে ব্যাপক অশান্তি; পুলিশের গুলিতে মৃত অন্তত ২০

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.