Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বাঁদর বাহিনীর হামলার প্রত্যাঘাতে “অপারেশন ম্যাঙ্গো” !  জলপাইগুড়িতে আম নিয়ে হুলুস্থুল

বাঁদর বাহিনীর হামলার প্রত্যাঘাতে “অপারেশন ম্যাঙ্গো” !  জলপাইগুড়িতে আম নিয়ে হুলুস্থুল

Online Desk মে 19, 2025
Monky.jpg

উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : গরম পড়তেই জলপাইগুড়িতে শুরু হয়েছে এক অভিনব অভিযান—নাম ‘অপারেশন ম্যাংগো’ ! টপাটপ পাড়ছে, ইচ্ছে হলে খাচ্ছে, নয় তো ছুঁড়ে ফেলছে। তবে এই অভিযান কোনও সেনাবাহিনীর নয়, শহর লাগোয়া বৈকুণ্ঠপুর বনাঞ্চল থেকে আগত বাঁদর বাহিনীর। লক্ষ্য একটাই—গাছপাকা আম !

পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের পাতকাটা কলোনি লাগোয়া এলাকায় সম্প্রতি রীতিমতো হানা দিয়েছে বাঁদরের দল। বৈকুণ্ঠপুরের ঘন অরণ্যে বসবাসকারী এই লেজওয়ালা সৈনিকরা বৃষ্টিকে তোয়াক্কা না করেই নেমে পড়েছে আমের খোঁজে। সবে মাত্র গাছের আমে রং ধরেছে, আর তাতেই চারপাশে ছড়িয়ে পড়েছে মিষ্টি গন্ধ। সেই গন্ধেই টনক নড়েছে বাঁদর বাহিনীর।

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিন সকাল-দুপুর বাঁদরদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন তাঁরা। উঠোনে পাতা হালকা হলেই হুপ করে গাছ থেকে নেমে এসে আম টেনে নিয়ে যাচ্ছে দুর্বার সেই বাহিনী। তাদের টার্গেট শুধু গাছ নয়, খোলা জানলা, রান্নাঘরের ছাদ, এমনকি স্কুলবাড়ির পাশে লাগানো বাগানও। স্থানীয় এক বাসিন্দা বললেন, “বাড়িতে আম গুনে রাখতে হচ্ছে! একটা বাঁদর এসে শুধু আমই নয়, গরম ভাতে হাত দিয়েও পালিয়েছে !” শুধু বাঁদর নয়, তাদের কীর্তিকলাপ দেখে জোকারদেরও মাথা খারাপ হবার জোগাড়। কে কাকে দেখে মজা পাবে, এখন সেই নিয়েও দ্বন্দ্ব!

অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে এলাকাবাসীরা বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। তবে তার আগেই যদি বাঁদরদের “অপারেশন ম্যাঙ্গো” সফল হয়, তবে এ গ্রীষ্মে তাদেরই জয়জয়কার ! এখন দেখার, এই বাঁদর বাহিনীর বিরুদ্ধে এলাকাবাসীরা শুরু করেন কিনা ‘অপারেশন বাঁচাও আম’। আপাতত জলপাইগুড়ির পাতকাটা কলোনিতে গ্রীষ্ম মানেই—গরম, আম আর বাঁদরের তাণ্ডব !

Post Views: 170

Continue Reading

Previous: ভারতের গোপনতথ্য পাচার করতো পাকিস্তানে, উত্তরপ্রদেশে আটক অভিযুক্ত শাহজাদ
Next: ৪ বার কলকাতা সফর, ব্লগের মাধ্যমে তথ্য পাচারের অছিলায় বাংলায় জ্যোতি মালহোত্রা ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.