Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সিপিএম পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে যোগ দিতে হুমকি ?

সিপিএম পঞ্চায়েত সদস্যাকে তৃণমূলে যোগ দিতে হুমকি ?

Online Desk এপ্রিল 8, 2024
debraj.png

জলপাইগুড়ি, উজ্জ্বল হোড় : খাটে পড়ে টাকার বান্ডিল ! তৃণমূলে যোগ দিতে আদিবাসী পঞ্চায়েত সদস্যাকে প্রলোভন দিচ্ছে শাসক নেতারা ! টাকার ছবি সহ কমিশনে লিখিত অভিযোগ দায়ের করল সিপিএম। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
প্রসঙ্গত, জলপাইগুড়ি শহর সংলগ্ন করলা ভ্যালি চা বাগানের চা শ্রমিক রুবিনা মুন্ডা। তিনি ওই চা বাগান থেকে সিপিএম দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যা. সিপিএমের অভিযোগ, পঞ্চায়েত ভোটের পর থেকে রুবিনাকে তৃণমূলে যোগদান করাবার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু চাপের মুখে নতি স্বীকার করেন নি তিনি।

তাদের আরও অভিযোগ, রবিবার সন্ধ্যা নাগাদ রুবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় ৩০ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তারপর তারা জোর করে ঘরে ঢুকে তাদের বিছানায় নোটের বান্ডিল ফেলে দিয়ে বলে ,“টাকা দিচ্ছি। আমাদের নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা ধরবি। নইলে বিপদ আছে’। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন রুবিনা। এরপর তিনি বিষয়টি সিপিএম নেতাদের জানিয়ে দিলে রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম প্রার্থী।
এ বিষয় সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বলেন, ‘ধমক চমকে কাজ হয়নি। এখন ভোটের মুখে একজন বামপন্থী আদিবাসী মহিলা প্রতিনিধিকে টাকার প্রলোভন দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল নেতারা’।

বিষয়টিকে সাজানো ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, ‘তৃণমূলের অবস্থা এতটা করুণ হয়ে যায়নি যে সিপিএম নেতাকে টাকা দিয়ে দলে আনতে হবে’।

এই ঘটনায় বিজেপির তীব্র কটাক্ষ,এটা সিপিএম এবং তৃণমূলের ভোট প্রচারের কৌশল। লোকসভা ভোটের আর মাত্র কয়েকটাদিন বাকি. তার আগে জলপাইগুড়িতে তুঙ্গে শাসক-বিরোধী চাপানউতোর.

Post Views: 79

Continue Reading

Previous: মোদীকে বাংলা থেকে লড়াই করার চ্যালেঞ্জ কল্যাণের
Next: লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন হিন্দুমহাসভার

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.