Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এই শীতেই খুলছে জলপাইগুড়ির গোঁসাইরহাটের ইকোপার্ক ,খুশি পর্যটকেরা

এই শীতেই খুলছে জলপাইগুড়ির গোঁসাইরহাটের ইকোপার্ক ,খুশি পর্যটকেরা

Online Desk নভেম্বর 22, 2024
20241122_153405.jpg

ওঙ্কার ডেস্ক:রাজ্যজুড়ে পড়ে গিয়েছে শীতের আমেজ। শীত পড়তেই যারা উত্তরবঙ্গে ঘুরতে যান, তাদের জন্য রয়েছে সুখবর। এই শীতে পর্যটকদের জন্য খুলে যেতে চলেছে ধুপগুড়ির গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রটি। যেখানে গেলে নিমেষেই দূর হয়ে যাবে আপনার জমে থাকা ক্লান্তি। সমরেশ মজুমদারের শৈশবের স্মৃতি বিজড়িত ননাই নদীর পাড়, সেই সঙ্গে বন্য প্রাণী ও পরিযায়ী পাখিদের দর্শনে মুগ্ধ হতে চাইলে এই জায়গা আপনার জন্য সেরা ঠিকানা। ২০০৭ সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার গোসাইরহাট ইকোপার্ক ও পক্ষী পরিচিতি কেন্দ্রটি। ডুয়ার্সের অপার প্রাকৃতিক সৌন্দর্য ও বিভিন্ন পরিযায়ী পাখির কলরবে এক সময় গোটা উত্তরবঙ্গ জুড়ে পিকনিক স্পট হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছিল। স্থানীয়দের অভিযোগ, বনদফতরের খামখেয়ালিপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন বন্ধ হয়েছিল পার্কটি। পুনরায় সেটি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বন দফতরের তরফে মৌখিকভাবে জানানো হয়েছে ডিসেম্বরের মধ্যেই খুলতে পারে এই পার্ক। বিষয়টি নিয়ে গ্রামের উপপ্রধান রবি রাভা জানান, আগামী ডিসেম্বর মাসেই খুলতে চলেছে এই পার্ক।অন্যদিকে পার্ক খুলে যাওয়ার খবরে খুশির হাওয়া রাভা জনজাতির মধ্যে। পার্ক সংলগ্ন এলাকাটিতে মূলত তিনটি রাভা গ্রাম রয়েছে। গোসাইরহাট বস্তি, মেলাবস্তি ও খুকলুঙ্গ বনবস্তির মানুষ নতুন করে কর্ম সংস্থানের আশায় বুক বাঁধছেন। পর্যটকদের থাকার জন্য রয়েছে স্থানীয় রাভা জনজাতি দ্বারা পরিচালিত রিসর্ট। যেখানে থেকে আপনি নিতে পারেন রাভা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের স্বাদ। সেই সঙ্গে উপভোগ করতে পারবেন জনজাতি গোষ্ঠীর নৃত্য।

Post Views: 128

Continue Reading

Previous: পড়ছেনা জাঁকিয়ে শীত,যোগান নেই মোয়ার যোগান নেই জয়নগরের মোয়ার
Next: ১৫০ অল আউট ভারত, রান পেলেন না বিরাট

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.