Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজোর শুভারম্ভ

জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজোর শুভারম্ভ

Online Desk আগস্ট 18, 2023
20230818_144715.jpg

উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
শুক্রবার থেকে শুরু হলো জলপাইগুড়ির ৫১৪ বছরের ঐতিহ্যবাহী মনসা পুজো।
১৫০৯ সালে জলপাইগুড়ির রাজবাড়ী পাড়াতে অবস্থিত বৈকন্ঠপুর রাজবাড়ীতে এই মনসা পূজা শুরু হয়।এবার তা ৫১৪ বছরে পদার্পণ করলো।
এই পুজোর মূল আকর্ষণ গুলোর মধ্যে রয়েছে অষ্ঠ নাগের পূজো, এবং বিষহরি গান ও মেলা।
এছাড়া পূজোর আয়োজনেও রয়েছে ভিন্নতার স্বাদ । পুজোর প্রথম দিন থেকেই পাঁঠা, আখ, হাঁস অথবা পায়রার বলি দেওয়া হয় । পুজোকে ঘিরে বসে বিশাল মেলা। খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের সম্ভার নিয়ে বিভিন্ন জেলা থেকে আসেন বিক্রেতারা।এই ভাবে রাজবাড়ির মনসাপুজো আর মেলা আজও যেন ফুটিয়ে তোলে জলপাইগুড়ির প্রাচীণ ঐতিহ্যকে। রাজবাড়ীর সদস্য প্রনত কুমার বসু জানান এই মন্দিরে আটটি মূর্তিকে পুজো করা হয়। । এছাড়া পুজোর তিন দিন মাকে রুই কাতলা ইলিশের ভোগ দেওয়া হয়, সঙ্গে চলে মা মনসার গান।
অপরদিকে পুজো প্রসঙ্গে রাজ পুরোহিত শিবু ঘোষাল জানান, আমিষ ভোগ দিয়েই শুরু হয় ৫১৪ বছর ধরে চলে আসা রাজবাড়ির মনসা পুজো।বেহুলা লখিন্দর ও পূজিত হন রাজবাড়ির মনসা পুজোয়।
এই পুজো দেখতে উত্তরবঙ্গ , আসাম, নেপাল সহ দূরদূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন জলপাইগুড়ির রাজবাড়িতে। এছাড়াও পুজো উপলক্ষ্যে ছুটি দেওয়া হয় জলপাইগুড়ি শহর এবং শহর সংলগ্ন গ্রামীন এলাকার প্রাথমিক স্কুলগুলি।

Post Views: 107

Continue Reading

Previous: সমাজসেবীকে মারধোরের অভিযোগ বিধায়কের দেহরক্ষীর বিরুদ্ধে
Next: কেরিয়ারে ১৫ বছরে এক নজরে দেখে নিন বিরাট ম্যাজিক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.