Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স

Online Desk এপ্রিল 17, 2025
20250417_093056.jpg

ওঙ্কার ডেস্ক: ওঙ্কার ডেস্ক: ভারত সফরে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আগামী সপ্তাহে পরিবারকে সঙ্গে নিয়ে তিনি ভারত সফর করবেন বলে জানা গিয়েছে। এই সফরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বলে হোয়াইট হাউস সূত্রে খবর। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং পারস্পরিক শুল্কের বিষয়েও আলোচনা হতে পারে।

আগামী ১৮ এপ্রিল ভান্স ইতালি সফরে যাবেন। প্রথমে ইতালি সফর সেরে ভারত সফরে আসবেন তিনি। দুই দেশ মিলিয়ে ২৪ এপ্রিল পর্যন্ত সফর করবেন তিনি। সূত্রের খবর, আগামী ২১ এপ্রিলে ভারতে আসবেন ভান্স। মূলত এটিই ভান্সের প্রথম ভারত সফর। পরিবারকে নিয়ে ভান্স দিল্লির লালকেল্লা দর্শন করবেন। তাঁর বৈঠক করার কথা রয়েছে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। শুধু তাই নয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। ভান্সের সঙ্গে ভারতে আসবেন তাঁর স্ত্রী উষা, পুত্র ইওয়ান, বিবেক এবং কন্যা মিরাবেল।

উল্লেখ্য চলতি বছরে গত ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। পরে তা কিছু দিনের জন্য স্থগিতও করেছেন। সূত্রের খবর, মোদীর সঙ্গে ভান্সের বৈঠকে শুল্ক নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে পারে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও।

Post Views: 83

Continue Reading

Previous: ওয়াকফ আইনের প্রতিবাদ ঘিরে উত্তাল মুর্শিদাবাদ, রাজ্যের সিদ্ধান্তে গঠিত SIT, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Next: ইজরায়েলি হামলায় ৩৫ প্যালেস্টাইনি নিহত

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.