Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভোটমুখী বিহারে দলবিরোধী কাজের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী-সহ ১১ নেতাকে বহিষ্কার নীতিশের জেডিইউ-এর

ভোটমুখী বিহারে দলবিরোধী কাজের অভিযোগ, প্রাক্তন মন্ত্রী-সহ ১১ নেতাকে বহিষ্কার নীতিশের জেডিইউ-এর

Online Desk অক্টোবর 26, 2025
20251026_143114.jpg

ওঙ্কার ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের আগে দলবিরোধী কাজের অভিযোগ জেডিইউ এর নেতাদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল সে কারণে এক প্রাক্তন মন্ত্রী-সহ ১১ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা দলের আদর্শকে অমান্য করেছে বলে অভিযোগ।

১১ নেতাকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেডিইউ রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার সিং। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, বহিষ্কৃত নেতাদের দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বরখাস্ত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রকাশ করা বিবৃতিতে বলা হয়েছে, ‘রাজ্যে ১১ জন নেতা দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি জানতে পেরে দল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।’ বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী শৈলেশ কুমার, প্রাক্তন বিধায়ক শ্যাম বাহাদুর সিং এবং সুদর্শন কুমার এবং প্রাক্তন এমএলসি সঞ্জয় প্রসাদ এবং রণবিজয় সিং।

এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বর্ষীয়ান জেডিইউ নেতা বলেন, ‘এই বহিষ্কৃত নেতারা দলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রার্থী এবং এনডিএ জোটের অন্যান্য শরিকদের বিরুদ্ধে কাজ করছিলেন। তারা আমাদের আদর্শকে অমান্য করছিলেন।’ উল্লেখ্য, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভার প্রথম দফার নির্বাচন আগামী ৬ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা করা হবে ১৪ নভেম্বর।

Post Views: 112

Continue Reading

Previous: বিশ্বের সর্বোচ্চ জগদ্ধাত্রী ! চন্দননগরে এবার বিশেষ চমক
Next: দিল্লিতে পুলিশের গুলিতে ধরাশায়ী কুখ্যাত ‘গলা-ঘোঁটু’ গ্যাংয়ের সদস্য; গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.