Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লক্ষ্মীপূজো এবং মহার্ঘ্য আটার জিলিপির বৃত্তান্ত

লক্ষ্মীপূজো এবং মহার্ঘ্য আটার জিলিপির বৃত্তান্ত

Online Desk অক্টোবর 17, 2024
lllllllll.jpeg

অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: এক অভিনব লক্ষ্মীপূজো যেখানে প্রাধান্য পায় আটার তৈরি জিলিপি। আর এ জিলিপি যে সে জিলিপি নয় একেবারে মহার্ঘ্য জিলিপি, যার দোকান দিতে খরচ করতে হয় লক্ষাধিক। ঝারগ্রামের ১৬২ বছরের পুরনো লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে অভিনব জিলিপি মেলার আয়োজন। ঘরে ঘরে শুরু হয়েছে লক্ষ্মীপুজো বাদ যায়নি বারোয়ারি পুজো গুলিও। ধুম ধামের সাথে বিভিন্ন জায়গায় লক্ষ্মী আরাধনায় ব্রতী মানুষ। এমনই এক লক্ষ্মীপূজো ঝাড়গ্রামে তবে এক্ষেত্রে রয়েছে এক অভিনবত্ব।ঝাড়গ্রামের হাড়দায় লক্ষ্মীপূজোর বিশেষ আকর্ষণ জিলিপির মেলা। এই মেলা ঘিরেই স্থানীয়দের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিনপুর দু’নম্বর ব্লকের হাড়দা গ্রামের লক্ষ্মীপুজো ১৬২ বছরের পুরনো। দেবী লক্ষ্মী ও সরস্বতীকে একই আসনে রেখে পুজো করা হয়। আর এই লক্ষ্মীপুজাকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে বসে মেলা। মেলার বিশেষ আকর্ষণ জিলিপি। মেলার মধ্যে বিভিন্ন ধরনের খাবারের দোকান থাকলেও জিলিপির দোকান থাকে মাত্র একটি। তাও আবার নিলামের মাধ্যমে সেই জিলিপির দোকানের বরাত নিতে হয় ব্যবসায়ীকে। রয়েছে আরও শর্ত। যে ব্যবসায়ী বরাত নেবেন তাঁর পদবী সাহা বা মণ্ডল হওয়া বাধ্যতামূলক। এই বছর ২লক্ষ ৯০হাজার টাকায় বরাদ্দ দেওয়া হয়েছে। এদিন হাড়দায় কোজাগরী লক্ষ্মীপূজোর উদ্ধোধন করলেন বেলপাহাড়ীর এসডিপিও শ্রেয়া সরকার, বিনপুর দু’নম্বর ব্লকের বিডিও সুমন ঘোষ, বিনপুর থানার আইসি স্বরূপ বসাক, সহ অন্যান্যরা। সাড়ম্বরে লক্ষ্মী আরাধনা সহ মেলার টানে এই পুজোয় ভিড় জমান বহু মানুষ।

Post Views: 106

Continue Reading

Previous: বৃষ্টিতে ধুয়ে গেলো বেঙ্গালুরুতে ভারত, নিউজিল্যান্ড টেস্টের প্রথমদিন
Next: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা এলাকার বাসন্তী থানার সোনাখালী এলাকা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.