Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়গ্রাম জুড়ে বালি পাচার চক্রের রমরমা

ঝাড়গ্রাম জুড়ে বালি পাচার চক্রের রমরমা

Online Desk ডিসেম্বর 21, 2023
20231221_194528.jpg

অরূপ ঘোষ,ঝাড়গ্রাম: প্রশাসনের নিয়মকে থোড়াই কেয়ার! পুলিশের নাকের ডগা দিয়ে রমরমে চলছে লরি ওভারলোড করে অবৈধ বালি পাচার! এর ফলে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী থেকে কুলটিকরী পর্যন্ত প্রায় ৭ কিমি রাস্তার বেহাল দশা। । সমস্যায় পড়তে হচ্ছে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষদের।এই বিষয়ে এলাকাবাসী রূপায়ণ সরেন জানান, এই রাস্তা দিয়েই সাধারণ মানুষকে হাসপাতালে যেতে হয়, সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়। অতি দ্রুত রাস্তা সারাই করলে তবেই এলাকার মানুষ এমার্জেন্সি পরিষেবা হিসাবে হাসপাতালে যেতে পারবেন।
ওভারলোড গাড়ির যাতায়াতের ফলে রাস্তা নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। তবে তিনি দাবি করেন যে বা যাদের মধ্যে এ ধরনের ঘটনা ঘটে চলেছে তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ব্লক প্রশাসন কেও বিষয়টি জানানো হয়েছে। পাচার বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।তবে বিজেপির মন্ডল সভাপতি অঞ্জন জানা জানান, যারা সরকারের পরিচালনার দায়িত্বে রয়েছি তারাই তো এ ধরনের অবৈধ কারবার চালাতে সাহায্য করছে। এখান থেকেই তো তৃণমূলের আয়ের উৎস! তাহলে কিভাবে বন্ধ করবে তারা।
দিন আসে দিন যায় তবুও প্রশাসনের দেওয়া আশ্বাস ,বাস্তবে মেলাতে পারছেন না সাধারণ মানুষ। কিন্তু প্রশাসনের হুঁশ কি আদৌ ফিরবে ।বন্ধ হবে এই ধরনের অবৈধ অভারলোডিং গাড়ি চলাচল। এখন সেদিকেই নজর এলাকাবাসির।

Post Views: 83

Continue Reading

Previous: ঝাড়গ্রাম বনধ ডাকার হুমকি
Next: নাগরিকত্ব আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলাঃ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.