Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শুক্রবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা, কড়া নির্দেশিকা জারি জম্মুকাশ্মীর প্রশাসনের

শুক্রবার থেকে শুরু হল অমরনাথ যাত্রা, কড়া নির্দেশিকা জারি জম্মুকাশ্মীর প্রশাসনের

Online Desk জুলাই 3, 2026
amarnath-yatra.jpg

ওঙ্কার ডেস্ক: অমরনাথ যাত্রা শুরু হয়েছে শুক্রবার। জম্মুকাশ্মীরের বালতাল ও নুনওয়ান বেস ক্যাম্প থেকে এদিন তীর্থযাত্রীদের প্রথম দল পবিত্র গুহা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গান্দেরবালের বালতাল-ডোমাইল বেস ক্যাম্প থেকে পুণ্যার্থীদের প্রথম দলটির যাত্রার সূচনা করেন ডেপুটি কমিশনার যতীন কিশোর। সঙ্গে ছিলেন ডিআইজি মাকসুদ-উল-জামান, গান্দেরবালের এসএসপি সুধাংশু ধামা এবং অন্যান্য প্রশাসনিক, পুলিশ কর্তারা। পবিত্র এই তীর্থযাত্রা নিয়ে জম্মুকাশ্মীরের প্রশাসন কড়া নির্দেশিকা জারি করেছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপদ ও সুষ্ঠু তীর্থযাত্রা নিশ্চিত করতে পহেলগাঁও ও বালতাল—উভয় পথেই নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, যাচাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, আগাম রেজিস্ট্রেশন ছাড়া তীর্থযাত্রীদের ভ্রমণে অনুমতি দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাত্রাপথে প্রতিদিন কত তীর্থযাত্রী যেতে পারবেন, তার সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই বিধি মেনে চলা বাধ্যতামূলক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রা শুরুর আগেই সারা দেশের বিভিন্ন ব্যাঙ্কের শাখা ও অনলাইনের মাধ্যমে অগ্রিম রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু করা হয়েছিল। অধিকাংশ তীর্থযাত্রী সেই প্রক্রিয়া সম্পন্ন করেছেন বলে জানা গিয়েছে।

‘তৎকাল’ বা তাৎক্ষণিক রেজিস্ট্রেশনের সুযোগ অত্যন্ত কম থাকায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সব তীর্থযাত্রীর উচিত অগ্রিম রেজিস্ট্রেশন সম্পন্ন করেই জম্মুকাশ্মীরে ভ্রমণ করা। নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়েছে, প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী রেজিস্ট্রেশন ছাড়াই চলে আসছেন, যার ফলে এত বিপুল সংখ্যক মানুষকে ‘তৎকাল’ ব্যবস্থার আওতায় জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। যাঁরা রেজিস্ট্রেশন না করে চলে আসছেন তাঁদেরকে অনুরোধ করা হয়েছে, অপেক্ষা করার জন্য। রেজিস্ট্রেশন করেছেন এমন তীর্থযাত্রীদের মধ্যে কেউ কেউ নির্ধারিত দিনের আগেই চলে আসছেন। নির্দেশিকা অনুযায়ী, রেজিস্ট্রেশনে নির্ধারিত তারিখের আগে কোনও তীর্থযাত্রীকে যাত্রার অনুমতি দেওয়া হবে না। নির্ধারিত তারিখেই ভ্রমণের অনুরোধ জানানো হয়েছে পুণ্যার্থীদের।

Post Views: 22

Continue Reading

Previous: মহিলাদের ‘পিঙ্ক কার্ড’-এর আবেদন নেওয়া শুরু করল রাজ্য সরকার; কি ভাবে করবেন আবেদন
Next: রবিবার সকাল থেকে ফের ১২ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.