Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান চাকরিহারাদের, চলছে দিল্লি যাওয়ার প্রস্তুতি

গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান চাকরিহারাদের, চলছে দিল্লি যাওয়ার প্রস্তুতি

Online Desk এপ্রিল 12, 2025
20250412_124726.jpg

ওঙ্কার ডেস্ক: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পর থেকে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন জারি রেখেছেন চাকরিহারারা। এবার চাকরিহারাদের একাংশ অবস্থানে বসলেন গান্ধীমূর্তির পাদদেশে। তাঁদের হুঁশিয়ারি, আগামী দিনে চাকরি ফেরানোর আন্দোলন তারা নিয়ে যাবেন রাজধানী শহর দিল্লিতে।

উল্লেখ্য, শহিদ মিনারের কাছে গান্ধীমূর্তির পাদদেশে সামনে যাঁরা অবস্থানে বসেছেন, তাঁদের মধ্যে থেকে ১৩ জন শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন। এই ১৩ জনের মধ্যে ছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রতিনিধি। বৈঠকে শিক্ষামন্ত্রী যোগ্য অযোগ্যদের পৃথক করার আশ্বাস দেন। আগামী ২১ এপ্রিলের মধ্যে সরকার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে। চাকরিহারাদের দাবি, ২২ লক্ষ ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ প্রকাশ করতে হবে ওয়েবসাইটে। যতক্ষণ না তা করা হচ্ছে ততদিন অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা। শুধু তাই নয় আগামী ১৬ এপ্রিল থেকে রাজধানী দিল্লির যন্তরমন্তরেও অবস্থান বিক্ষোভ শুরু হবে বলে জানিয়েছেন তাঁরা। অন্তত ১৫০ জন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সেই কর্মসূচিতে অংশ নেবেন।

অন্যদিকে বৃহস্পতিবার থেকে সল্টলেকে এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের তিন জন প্রতিনিধি অনশনে বসেছেন। তাঁদেরও দাবি, হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে। এখন চাকরি ফিরে পাওয়ার প্রতীক্ষায় দিন গুনছেন যোগ্য চাকরিহারারা। সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Post Views: 69

Continue Reading

Previous: মোদী মন্ত্রিসভায় আসতে চলেছে পসমন্দা মুসলিম মুখ
Next: ধুলিয়ানে ফের অশান্তি, বেসরকারি হাসপাতালে ভাঙচুর ও আগুন, গুলি চালানোর অভিযোগে জখম

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.