Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ধূলাগড়ে চাকরি মেলা ঘিরে উন্মাদনা

ধূলাগড়ে চাকরি মেলা ঘিরে উন্মাদনা

Online Desk আগস্ট 21, 2024
2972jobfair.jpg

অনুপ রায়, হাওড়াঃ চাকরি পাওয়া মানে এখন লটারি পাওয়ারই সমান। আর সেই চাকরি যদি আপনাআপনি কড়া নাড়ে আপনার দরজায়! ভাবছেন স্বপ্ন দেখছেন ? ভাবছেন এমন অবাক করা কাণ্ডকারখানা আবার হয় নাকি ? হয়।
২১ অগাস্ট বুধবার অর্থাৎ আজই, এমন এক চাকরি মেলা বা জব ফেয়ার বসেছে সকাল ১০ টা থেকে। আর তা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
কোথায় যাবেন ভাবছেন তো! কারণ এমন সুযোগ তো হাতছাড়া করা যায় না! চলে যান, হাওড়ার ধূলাগড়ে, সীকম ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে। সীকম গ্রুপ অফ কলেজের চেয়ারম্যান অনীষ চক্রবর্তীর দাবি, রাজ্যের প্রায় ২ হাজার বেকার যুবক-যুবতী এই জব মেলা থেকে অ্যাপ্রেনটিসশিপ এবং চাকরির সুযোগ পাবেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যে কোনও শাখায় স্নাতক। প্রশিক্ষণ শেষে প্রায় ২ হাজার বেকার যুবক-যুবতী বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি পাবেন। ন্যূনতম বেতন মাসে ৯ হাজার থেকে ২৫ হাজার টাকা। এবং সবচেয়ে বড় কথা এই জব ফেয়ারে অংশ নিতে কোনো এনরোলমেন্ট ফি দিতে হচ্ছে না।

ভারত সরকারের পূর্বাঞ্চল শিক্ষা দফতরের অধীন বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং (BOPTER) এবং সীকম ইঞ্জিনিয়ারিং কলেজ ও সীকম স্কিলস্ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই চাকরি মেলা বা জব ফেয়ার। BOPTER -র ডিরেক্টর ড : এস এম ইজাজ আহমেদ বলেন, এই বিষয়ে বিস্তারিত জানতে www.bopter.gov.in সাইটটি লগ ইন করতে হবে। যে কোনও শাখার গ্রাজুয়েট এবং ডিপ্লমা ইঞ্জিনিয়ার, যাঁরা ২০২০ সালের পর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদেরও ২১ অগাস্টের আগে www.bopter.org (event Code:S1k#) ওয়েব সাইটে অবশ্যই নাম আগাম নথিভুক্ত করতে হবে বলে জানান সীকম গ্রুপ অফ কলেজের অধিকর্তা শৈবাল সেনগুপ্ত । এবছর জব ফেয়ারে প্রায় তিরিশটি বড় নামি কোম্পানি অংশগ্রহণ করছে। ভারত সরকারের পূর্বাঞ্চল শিক্ষা দফতরের অধীন বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং বা BOPTER-র তথ্য অনুযায়ী বিগত বছরগুলিতে প্রায় ৭৯ শতাংশ প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী বিভিন্ন কোম্পানিতে চাকরি পেয়েছেন। সফল প্রশিক্ষণপ্রাপ্তরা ভারত সরকারের পূর্বাঞ্চল শিক্ষা দফতরের অধীন বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং বা BOPTER-র থেকে শংসাপত্রও পাবেন, যা কিনা কেন্দ্রীয় সরকারি এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় গৃহীত বলেও জানান সীকম গ্রুপ অফ কলেজের চেয়ারম্যান অনীষ চক্রবর্তী। তাহলে আর দেরি কেন! বেকার যুবক-যবতীরা নিজেদের নাম ওয়েবসাইটে গিয়ে নথিভুক্ত করে ফেলুন সম্পূর্ণ নিখরচায়।

Post Views: 115

Continue Reading

Previous: আরজিকর ঘটনায় পথে ডোনা, সৌরভ কি নামবেন রাস্তায়!
Next: কর্ম বিরতি প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ীরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.