Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মিনিয়াপলিসে মহিলাকে খুনে অভিযুক্ত জোনাথন রস ইরাক যুদ্ধের অভিজ্ঞ সেনা

মিনিয়াপলিসে মহিলাকে খুনে অভিযুক্ত জোনাথন রস ইরাক যুদ্ধের অভিজ্ঞ সেনা

Online Desk জানুয়ারি 9, 2026
jonathon.jpg

ওঙ্কার ডেস্ক: গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে ৩৭ বছর বয়সী রেনি গুডকে গুলি করে হত্যা করা হয়। যে ঘটনার পর শোরগোল পড়ে গিয়েছে মার্কিন মুলুকে। এই আবহে প্রকাশ্যে এল খুনে অভিযুক্তের নাম। রিপোর্ট অনুসারে, অভিযুক্ত ওই ফেডারেল এজেন্ট হলেন ইরাক যুদ্ধের একজন অভিজ্ঞ সেনা। তাঁর নাম জোনাথন রস। প্রায় দুই দশক ধরে সীমান্ত টহল এবং মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থায় কাজ করেছেন তিনি।

রেকর্ড অনুযায়ী, জোনাথন রস ২০১৫ সাল থেকে আইসিই-তে একজন নির্বাসন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। গত গ্রীষ্মে এক সন্দেহভাজনের গাড়ির ধাক্কায় তিনি গুরুতর জখম হয়েছিলেন। গুডকে কে বা কারা গুলি করেছে, সেই নাম ফেডারেল কর্মকর্তারা প্রকাশ করেননি। ৩৭ বছর বয়সী রেনি ফেডারেল এজেন্টদের কাছ থেকে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হন। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, গুডকে গুলি করা এজেন্ট গত জুন মাসে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারার ফলে জখম হয়েছিলেন। যদিও জোনাথনকে রক্ষা করতে মাঠে নেমে পড়েছে ট্রাম্প প্রশাসন। অভিজ্ঞ আইন প্রয়োগকারী পেশাদার হওয়ায় জোনাথনকে নোয়েম এবং ট্রাম্প প্রশাসনের অন্যান্য আধিকারিকরা রক্ষার চেষ্টা করছেন। জোনাথনের সন্দেহ ছিল রেনি গুড গাড়ি দিয়ে তাকে বা অন্য এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করছিলেন। সে কারণেই তাঁকে গুলি করেন তিনি।

গত মাসে জোনাথন জানিয়েছিলেন, তিনি ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইন্ডিয়ানা ন্যাশনাল গার্ডের সঙ্গে ইরাকে মোতায়েন ছিলেন। একটি প্যাট্রোল টিমের অংশ হিসেবে গান ট্রাকে মেশিনগানার হিসেবে কাজ করেছেন। ২০০৫ সালে ইরাক থেকে ফিরে এসে কলেজে ভর্তি হন তিনি। এর পর ২০০৭ সালে টেক্সাসের এল পাসোর কাছে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেন। ২০১৫ সাল পর্যন্ত সেখানে কাজ করেন জোনাথন।

Post Views: 169

Continue Reading

Previous: খামেনেই-বিরোধী স্লোগানে উত্তাল ইরান, নির্বাসিত যুবরাজের ডাকে তীব্র বিক্ষোভ
Next: মোদী ফোন করেননি ট্রাম্পকে, ভারতের উপর শুল্কবাণ ইগোর বশেই হয়েছে, দাবি মার্কিন বাণিজ্য সচিবের

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.