Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঐতিহ্যবাহী জয়নগরের মোয়া তৈরির আকর্ষণীয় ইতিহাস

ঐতিহ্যবাহী জয়নগরের মোয়া তৈরির আকর্ষণীয় ইতিহাস

Online Desk ডিসেম্বর 14, 2024
20241214_185045.jpg

বাবলু প্রামাণিক, জয়নগর: অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি।মুড়কির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। মুড়কির মোয়া নয়, এখন সময় ঐতিহ্যপূর্ণ জয়নগরের মোয়ার। রসিক বাঙালির শীতের আমেজ ও আবেগের সাথে জড়িত রয়েছে জয়নগরের মোয়া। খাদ্যরসিক বাঙালির শীতের প্রিয় খাদ্যের তালিকায় যদি পিঠে, পুলি,পাটিসাপটা, নলেনগুড়ের রসগোল্লা না থাকে তাহলে পেট পূজো অসম্পূর্ণ, আর সঙ্গে যদি খাওয়ার শেষে থাকে জয়নগরের মোয়া তাহলে তো সোনায় সোহাগা। তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে রয়েছে বহুদিন ধরেই বিতর্ক। মোয়া মানেই বাঙালি বোঝে জয়নগর। কিন্তু সত্যি কি তাই? আসুন ইতিহাসের পাতায় একটু চোখ বুলানো যাক।
মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভুমি ‘বহরু’ নামক গ্রাম থেকে।এই বহরু গ্রামের উল্লেখ আমরা রায়মঙ্গল কাব্যেও পেয়ে থাকি। এই গ্রামকে ঘিরেই রয়েছে বহু জনপ্রিয় মানুষের শৈশবের টুকরো টুকরো স্মৃতিচারণ। এই গ্রামেরই এক ব্যক্তি যামিনী বুড়ো বিখ্যাত এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত।লোকমুখে শোনা যায়, তিনি নিজের জমিতে কনকচূড় ধান ফলান। পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনও এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন। সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রীচৈতন্যদেব। তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন। এরপরই লোকমুখে জনপ্রিয়তা লাভ করে বহরু মোয়া যা এখনের জয়নগরের মোয়া নামেই পরিচিত। বীণাপাণি মিষ্টান্ন ভাণ্ডারের বর্তমান মালিক গণেশ দাস জানান তাদের বিশেষ জিরেন কাঠের নলেন গুড়ের মোয়া সম্পর্কে যা বিশ্ব বিখ্যাত।
ময়রারা কাজ করেন শুধুমাত্র এই চার মাস বাকি সময়ে থাকেন শুধু শীতের অপেক্ষায়। চার মাসের ব্যাবসার পুঁজিই তাদের সারা বছরের সম্বল।
মোয়া আর ভোজন রসিক বাঙালির এই মেলবন্ধন চিরকালের। তাই মাঘের শীত বাঘের গায়ে পড়ুক আর না পড়ুক আপামোর বাঙালির পাতে জয়নগরের মোয়া বাধ্যতামূলক।

Post Views: 89

Continue Reading

Previous: কাটা মুণ্ডুর পর মিলল মহিলার আরো দেহাংশ, গ্রেফতার জামাইবাবু
Next: সরকারি হাসপাতালে গলায় ফাঁস লাগিয়ে মহিলা চিকিৎসকের মৃত্যু

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.