Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফুটবল পায়ে নিয়ে জীবনসংগ্রাম কবিতার

ফুটবল পায়ে নিয়ে জীবনসংগ্রাম কবিতার

Online Desk আগস্ট 17, 2023
20230817_185019.jpg

উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়া ঝাড় চা বাগানের ১০ নম্বর শ্রমিক লাইনের বাসিন্ধা কবিতা তিরকি এবার ডাক পেয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছ থেকে।যদিও এর আগেও এ আই এফ এফ ডেকে ছিলো এই আদিবাসী খুদে ফুটবল খেলোয়াড় কে, তবে সেই সুযোগ হাতছাড়া হয়েছিলো অর্থের অভাবে।এবার কোচ অমিত স্যার এবং ফুটবলে হাতেখড়ি দেওয়া নির্মলা কোচিং ক্যাম্পের সদস্যরা উদ্যোগী হয়ে জোগাড় করছে অর্থ।এই প্রসঙ্গে কোচ অমিত স্যার বলেন, এমন একটি চা বাগান থেকে একজন ইন্ডিয়ান ফুটবলের প্রিমিয়ার লীগে খেলার জন্য ট্রায়াল ক্যাম্পে যাচ্ছে এটাই আনন্দের বিষয় তবে আর্থিক ভাবে আমরা খুবই দূর্বল সেই কারণে সবাইকে এগিয়ে আসার অনুরোধ রাখছি।স্বপ্ন পূরণের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে যাওয়া ফুটবলার কবিতা তিরকি জানিয়েছে বাবা নেই, মা চা বাগানে কাজ করে যে হাজিরা পায় তাই দিয়েই চলে আমাদের, অমিত স্যারের কাছে ফুটবল খেলা শিখছি এবার দিল্লী যাচ্ছি মহিলা ফুটবল দলের ট্রায়াল ক্যাম্পে।কবিতার এই লড়াইয়ে আরেক সেনাপতি তার গর্ভধারিনী সিলবিনা ওরাও।চা বাগানের দৈনিক ২৫০ টাকা মজুরিতে সংসার চালিয়ে মেয়েকে ফুটবলার তৈরী করার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
ছোটো বেলায় চা শ্রমিক বাবা উৎসাহ দিতেন ফুটবল খেলার জন্য, তবে কবিতাকে লড়াইয়ের ময়দানে রেখে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে।এখন প্রয়াত বাবার স্বপ্ন সফল করাই জীবনের একমাত্র লক্ষ্য কবিতা তিরকির।

Post Views: 123

Continue Reading

Previous: যাদবপুরে ধুন্ধুমার, সংঘর্ষ এবিভিপি-আরএসএফের
Next: ধুপগুড়িতে বিজেপির হয়ে মনোনয়ন জমা দিলেন শহীদ জগন্নাথ রায়ের স্ত্রী

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.