Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কাকলি নয় সুদীপই হবেন বিদ্রোহী সাংসদদের নেতা? বিক্ষুদ্ধ গোষ্ঠীতে নাম লেখাতেই বড় প্রাপ্তি কলকাতা উত্তরের সাংসদের

কাকলি নয় সুদীপই হবেন বিদ্রোহী সাংসদদের নেতা? বিক্ষুদ্ধ গোষ্ঠীতে নাম লেখাতেই বড় প্রাপ্তি কলকাতা উত্তরের সাংসদের

Online Desk জুন 13, 2026
sudip-banerjee.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙনের পর দিল্লিতে প্রতিদিন নিত্য নতুন ঘটনার ঘনঘটা চলছেই। শনিবারই রাজধানীতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, যার ফলে প্রায় পাকা বিদ্রোহী গোষ্ঠীতে সুদীপের নাম লেখানো। তবে বিক্ষুদ্ধ গোষ্ঠীতে যাওয়ার পর খেলা ঘুরিয়ে দিয়েছেন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাংসদ। এখন শোনা যাচ্ছে, কাকলি ঘোষ দস্তিদারের বদলে তিনিই হতে চলেছেন লোকসভায় বিদ্রোহী সাংসদদের নেতা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত। চিটফান্ড মামলায় তিনি গ্রেফতার হয়ে জেলও খাটেন কয়েকবছর। জামিনে ছাড়া পেয়ে আবার রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে ওঠেন। কলকাতা উত্তর লোকসভা আসনটি তিনি ধরে রাখতে সক্ষম হন তৃণমূলের টিকিটে। তৃণমূল সুপ্রিমো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ দিয়েছিলেন। দিল্লিতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে তৃণমূলের সমন্বয়ের ক্ষেত্রে সুদীপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ২৮ জনের মধ্যে ১৯ জন সাংসদ এনডিএ-কে সমর্থনের কথা জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তার আগেতাঁদের মধ্যে বেশ কয়েক জন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করেন। বিক্ষুদ্ধ এই সাংসদদের নেতৃত্বে ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কিন্তু সুদীপ নয়া গোষ্ঠীতে নাম লেখানোর পর কাকলির গুরুত্ব কমতে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। সূত্রের খবর, সোমবার বিদ্রোহী তৃণমূলে সাংসদরা স্পিকারকে ফের চিঠি দিতে পারেন। স্পিকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তাঁরা আলাদা ব্লকের স্বীকৃতি পাবেন কিনা।

Post Views: 92

Continue Reading

Previous: জোরহাটে বিমান বাহিনীর AN-32 দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু ! শোক প্রকাশ রাহুল গান্ধীর
Next: ‘বন্ধু দেশ এতটা নিষ্ঠুর হতে পারে?’ মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ শশী থারুর

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.