Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিলেন আলিফা আহমেদ,আশীষ ঘোষ

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট দিলেন আলিফা আহমেদ,আশীষ ঘোষ

Online Desk জুন 19, 2025
image.png

নদীয়া,নিলয় ভট্টাচার্য : আজ উনিশে জুন কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে কালিগঞ্জ উপনির্বাচন।সকাল থেকেই কালিগঞ্জ ডিকে গার্লস হাইস্কুল, চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ে সহ বাকি কেন্দ্রে উঠে এসেছে নির্বিবাদে ভোটগ্রহনের চিত্র।
কিছুটা বেলা বাড়তেই, চিরাচরিত নির্বাচনের আবহাওয়া। কালিগঞ্জের ২০৪ নং বুথে কংগ্রেসের এজেন্ট বসতে বাধা। ৮০/২১ নং ঘরে বিরোধী দলের এজেন্টদের তুলে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ কংগ্রেসের।
বেলা ১১ টা পর্যন্ত কালিগঞ্জে ভোট পড়ল ৩০.৬৭ শতাংশ।।কালিগঞ্জ বিধানসভার দেবগ্রাম অন্নপূর্ণা বালিকা প্রাথমিক বিদ্যালয় ১৬৭ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় ভোট গ্রহণে শুরু হয় কিছু দেরিতে। ফলত বৃষ্টির মধ্যে অপেক্ষারত সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভ।
একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ নিজের কেন্দ্রে পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতনে সপরিবারে ভোট দিলেন। যদিও কংগ্রেস এজেন্টদের বুথে বসতে না দেওয়ার অভিযোগ মানতে চাননি আলিফা আহমেদ। তিনি বলেন যে দল এজেন্ট দিতে পারছে না সেটা তাদের সংগঠনের দুর্বলতা।
অপরদিকে দেবগ্রাম ডিকে গার্লস হাইস্কুলে ভোট দিলেন বিজেপি প্রার্থী আশীষ ঘোষ। সাধারণ মানুষ বিজেপির পাশে থাকবে এবং এই ভোটে বিজেপির জয় হবে বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী আসিস ঘোষ
নদীয়ার কালীগঞ্জের চট্টগ্রাম কলোনী প্রাথমিক বিদ্যালয়ে উঠে এসেছে ভিন্ন চিত্র। এই বিদ্যালয়টিকে একমাত্র মডেল বুথ করা হয়েছে। এখানে ভোটাররা ভোট দেওয়ার পর বিভিন্ন রকম পরিষেবা পাচ্ছে, একই সাথে সেলফি জোন করা হয়েছে ভোটারদের জন্য।

Post Views: 241

Continue Reading

Previous: আগামী ২৩ শে জুন পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গজুড়ে
Next: কালীগঞ্জে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১০.৮৩ শতাংশ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.