নিজস্ব সংবাদদাতা, নদিয়া : নদিয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের গণনা আজ। পানিঘাটা উমা দাস মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শুরু হচ্ছে ভোট গণনা। ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এসে পৌঁছেছেন গণনা কেন্দ্রে।
গত ১৯ তারিখ ছিল নদিয়ার কালিগঞ্জ এর উপনির্বাচন। মুলত তিন মুখী ভোট যুদ্ধ চলেছে এই বিধানসভায়। উল্লেখ্য তৃনমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর কারনেই প্রয়োজন পড়েছিল এই উপনির্বাচনের। কালিগঞ্জে তৃণমূল থেকে নাসিরুদ্দিনের যোগ্য কন্যা আলিফা আহমেদ , বিজেপির আশিস ঘোষ,এবং বাম-কংগ্রেস জোটের হয়ে দাঁড়িয়েছিলেন কাবিল উদ্দিন শেখ।
গণনার শুরু থেকেই পোস্টাল ব্যালটে এগিয়ে তৃণমূলের আলিফা আহমেদ। তৃতীয় রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। পঞ্চম রাউন্ড গণনার শেষে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ২৪৯৫৫ ভোটে এগিয়ে বিরোধী দল গুলির থেকে।
যদিও দ্বিতীয় স্থান নিয়ে চলছে বিজেপি এবং বাম জোটের মধ্যে হাড্ডাহড্ডি লড়াই। এগিয়ে রয়েছে জোট ।
ষষ্ঠ রাউন্ড গণনার শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ গণনায় তার মোট প্রাপ্ত ভোট ৩২,৩০৮।
দ্বিতীয় স্থানে বাম কংগ্রেস জোটকে চপে উঠে এসেছে বিজেপি।
বিজেপি প্রার্থী আশীষ ঘোষের প্রাপ্ত ভোট ১১,১২৪ , অপরদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী কাবিলউদ্দিন শেখ এর প্রাপ্ত ভোট ১১,০৭৭ ।
সপ্তম রাউন্ডেও এগিয়ে তৃণমূল তবে বিজেপিকে পিছনে ফেলে ১৩,১৪৪ ভোটে দ্বিতীয় স্থানে রয়েছে বাম-কংগ্রেস জোট।
অষ্টম এবং নবম রাউন্ডের পর , ৪২,৩৩৮ ভোটে তৃণমূল এগিয়ে থাকলেও। বাম কংগ্রেস জোট কে পিছনে ফেলে ১৮০৯৫ ভোট সংগ্রহ বিজেপির। জোটের প্রাপ্ত ভোট ১৫০০৭
গণনার শেষে কোন দলের মুখে হাসি ফোটে সেটাই দেখার।
