Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কামারহাটির বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, ধৃত ২

কামারহাটির বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, ধৃত ২

Online Desk আগস্ট 10, 2023
1000050334.jpg

প্রতীতি ঘোষ,কামারহাটি : কামারহাটির বিস্ফোরণ কাণ্ডে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। বুধবার দুপুরে কামারহাটির ধোবিয়াবাগান বিস্ফোরনের শব্দে কেঁপে ওঠে ।এলাকার আশেপাশের মানুষ ছুটে এসে দেখেন গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছেন শেখ নিশান নামে বছর ৪২ এর এক যুবক । অপর আহতের নাম আব্দুল নঈম।সেও ওই এলাকারই বাসিন্দা । বেশ কয়েকদিন ধরে তারা ওখানে ভাড়া থাকছিল বলে জানা যায় স্থানীয় সূত্রে। শেখ নিশানকে প্রথমে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতা আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । আহত আব্দুল নঈম প্রথমে আহত অবস্থাতেই এলাকা থেকে পালিয়ে যায়, পরে পুলিশ তার হদিস পায় । পুলিশ সূত্রে খবর,প্রাথমিক ভাবে পুলিশকে বিভ্রান্ত করার জন্য আব্দুল নঈম জানান রান্না করতে গিয়ে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটেছে । কিন্তু ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার হওয়ায় পুলিশের সন্দেহ হয়।এরপর আহত নইমকে থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের আসল তথ্য উঠে আসে । পুলিশ সূত্রে খবর, পুলিশের প্রাথমিক জেরায় নইম জানায়, নিশান কারো কাছ থেকে বোমা তৈরি করার বরাত পেয়েছিল । আর দুপুর বেলা সেই বোমা বানানোর কাজ চলছিল । নিশানই  তাকে ডেকে নিয়ে আসে এই কাজের জন্য । আর বোমা তৈরি করার সময়ই বিস্ফোরণ ঘটে। পুলিশ জানতে পারে নিশান ধোবিয়াবাগানেরই বাসিন্দা। তার বাড়ি ভেঙে যাওয়ায় বছর খানেক ধরে কামারহাটিতে শেখ আলীজানের বাড়িতে ভাড়া নিয়েছিল । সেই ভাড়া বাড়িতেই চলছিল বোমা বাধার কাজ । আহত আব্দুল নঈম কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ।
আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাস্থলে ফরেন্সিক টিম আসার সম্ভাবনা।

Post Views: 106

Continue Reading

Previous: যাদবপুরে ছাত্র মূত্যু ঘিরে রহস্য, তদন্ত কমিটি গঠন করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
Next: পদত্যাগ করলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.