Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কাঁকসায়

বেহাল রাস্তার প্রতিবাদে গ্রামবাসীদের বিক্ষোভ কাঁকসায়

Online Desk জুলাই 31, 2024
20240731_153941.jpg

অনুসুয়া সিনহা, দূর্গাপুর: কাঁকসার মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের মলানদিঘী ডাঙ্গাপাড়া থেকে বেসরকারি কলেজ মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা আজও কাঁচা।। সামান্য বৃষ্টি হলেই এক হাঁটু কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। পানীয় জল আনতে যেতে হয় অনেকটাই দূরে ।তার উপর আবার রাস্তায় নেই আলো,অন্ধকার নামলেই বাড়িতে ঢুকে যায় সাপ, । কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে চ্যাংদোলা করে হাসপাতালে নিয়ে যেতে হয়। পঞ্চায়েত ভোটের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও পরে আর খুঁজে পাওয়া যায়না নির্বাচিত সদস্যদের। এই পরিস্থিতির প্রতিবাদে বুধবার সকালে কাদা রাস্তাতে দাঁড়িয়েই বিক্ষোভে দেখালেন এলাকাবাসীরা। নীলা লোহার নামের বিক্ষোভকারী মহিলা বলেন,”পঞ্চায়েত নির্বাচনের আগে হাত জোড় করে সদস্যরা এলাকায় আসতো। পাকা রাস্তা, পথবাতি আর পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিত। কিন্তু আজ তাদের খুজে পাওয়া যায় না।এই বিষয়ে বিজেপির সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ভগিরথ ঘোষ বলেন,”দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল রয়েছে। দেখেই বোঝা যাচ্ছে রাজ্যের কি উন্নয়ন হচ্ছে। দ্রুত রাস্তা নির্মাণ না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো।”তবে গ্রাম পঞ্চায়েত প্রধান পাকুমনি সরেন বলেন,”স্থানীয়রা আমাদের কাছে রাস্তার জন্য দাবি জানিয়েছেন। আমরা ঐ এলাকায় দ্রুত পাকা রাস্তা নির্মাণের পাশাপাশি পথবাতি এবং পানীয় জলের সমস্যার সমাধান করার চেষ্টা করব।”তবে পঞ্চায়েত প্রধানের কথাতে সন্তুষ্ট নন গ্রামবাসীরা।তারা জানিয়েছেন কয়েকদিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলন করবেন।

Post Views: 103

Continue Reading

Previous: বাংলাদেশে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে
Next: রিজার্ভার সংস্কারের কাজ করতে গিয়ে মৃত দুই শ্রমিক

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.