Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আবর্জনা ফেলার প্রতিবাদ করায় কসবায় যুবককে লক্ষ্য করে গুলি !

আবর্জনা ফেলার প্রতিবাদ করায় কসবায় যুবককে লক্ষ্য করে গুলি !

Online Desk সেপ্টেম্বর 20, 2023

শেখ এরশাদঃ ওঙ্কার বাংলা, তিল থেকে তাল। বাড়ির সামনে রাস্তায় আবর্জনা ফেলার প্রতিবাদ করায় যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খোদ কলকাতার কসবার বৈকুন্ঠপুরে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাত সোয়া ১০টা নাগাদ। অভিযোগ এলাকারই বাসিন্দা সৌমিত মণ্ডল কসবা বৈকন্ঠ ঘোষ রোডের উপর নোংরা আবর্জনা ফেলছিলেন। তখন তাকে বাধা দেন স্থানীয় ক্লাবের সদস্যদরা। নোংরা ফেলার প্রতিবাদ করেন তাঁরা। অভিযোগ প্রয়শই রাস্তার ধারে নোংরা আবর্জনা ফেলেন তিনি। এরপরই স্থানীয় ক্লাব সদস্যদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত যুবক সৌমিত। স্থানীয় এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুবার গুলি চালানোর অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন কসবা থানার পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন কসবা থানার পুলিশ আধিকারিকরা। পরে বুধবার অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পাশাপাশি উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তকে নিজেদের হেফাজতে চেয়ে বুধবার আদালতে পেশ করে পুলিশ।

Post Views: 102

Continue Reading

Previous: কংগ্রেস কর্মী সমর্থকদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Next: ভক্তি বিনোদ ঠাকুরের স্মারক ছাত্র -বৃত্তি চালু হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.