Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরে অস্ত্র, বিস্ফোরক-সহ দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

জম্মুকাশ্মীরে অস্ত্র, বিস্ফোরক-সহ দুই সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার

Online Desk মে 6, 2025
20250423_165321.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁও কাণ্ডের রেশ এখনও কাটেনি। যে হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই আবহে এবার জম্মুকাশ্মীরে বদগাঁও থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করল তদন্তকারীরা। ধৃতরা কোনও নাশকতার ছক কষেছিল কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

গত ২২ এপ্রিল নারকীয় হত্যাকাণ্ডের পর থেকেই জম্মুকাশ্মীর জুড়ে জঙ্গিদমন অভিযানে নেমেছে পুলিশ এবং সেনা। বিভিন্ন জায়গায় চলছে নাকাতল্লাশি। মঙ্গলবারও চলছিল সেই নিরাপত্তা অভিযান। আর তখনই বদগাঁওয়ে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের খবর, ধৃত দুজনের কাছ থেকে বেশ কয়েকটি অস্ত্র, ১৫ রাউন্ড কার্তুজ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন দুই জঙ্গি ওই অস্ত্র কোথায় নিয়ে যাচ্ছিল, কোথাও নাশকতার পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে এখনও পর্যন্ত ধৃত দুজনের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পহেলগাঁও হামলার সঙ্গে ধৃতদের কোনও যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ডের তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ইতিমধ্যে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এবং জম্মুকাশ্মীর পুলিশ। তারা মূলত জঙ্গিদের মদতদাতা হিসেবে কাজ করত বলে সূত্রের খবর। যদিও যে জঙ্গিরা হামলা করেছিল সেই ঘাতকরা এখনও অধরা।

Post Views: 99

Continue Reading

Previous: গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?
Next: মেট গালার মঞ্চে পা মেলালেন বলিউডের অভিনেত্রী কিয়ারা আডবাণী, প্রকাশ্যে আনলেন বেবি বাম্পের ছবিও

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.