Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩৩ বছর ! সুপ্রাচীন সারস্বত প্রতিষ্ঠানের বর্ণময় উদযাপন

বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩৩ বছর ! সুপ্রাচীন সারস্বত প্রতিষ্ঠানের বর্ণময় উদযাপন

Online Desk জুলাই 26, 2025
Sahitya-1.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ঐতিহ্য মন্ডিত‌ কলকাতার অন্যতম সুপ্রাচীন সারস্বত প্রতিষ্ঠান বঙ্গীয় সাহিত্য পরিষদের ১৩৩ বছরের প্রতিষ্ঠা দিবস উদযাপন হল পরিষদের রমেশ‌ কক্ষে‌।‌ প্রতিষ্ঠা দিবসে ভারতবর্ষের উচ্চ শিক্ষায় গান্ধীজীর চিন্তা ভাবনার প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখেন সুরঞ্জন দাস। এদিন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হয় বিশিষ্ট ইতিহাস লেখক মলয়‌ শঙ্কর ভট্টাচার্যকে‌‌।
অনিল আচার্যকে দেওয়া হয় ব্রজেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কার দেওয়া হয় শিবশঙ্কর ঘোষ এবং বিশিষ্ট কবি ও লেখক রজত শুভ্র মজুমদারকে ইলা চন্দ স্মৃতি পুরস্কার দেওয়া হয়‌। প্রতি বছরের মতো এবারও সর্বাধিক পাঠ কক্ষ ব্যবহার করার জন্য পুরস্কৃত হন প্রসেনজিৎ ঘোষ‌। তার হাতে নিরুপমা চন্দ পুরস্কার তুলে দেওয়া হয়‌। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন অনুপ মতিলাল ও চিত্রকর শুভাপ্রসন্ন।

 

সঙ্গীত পরিবেশন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়‌। উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে এদিন উন্মোচিত হয় সাহিত্য পরিষদ পত্রিকার ১৪৩২ সংখ্যার‌। এদিন লিটিল ম্যাগাজিনের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন অনুষ্টুপ‌ পত্রিকার সম্পাদক অনিল আচার্য‌। এই ডিজিটাল যুগেও বঙ্গীয় সাহিত্য পরিষদের পাঠ‌ কক্ষের রমরমা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন পুরস্কার প্রাপকদের অন্যতম মলয় শঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, “আজ‌ও মানুষ ব‌ইকে ভালোবাসেন”‌। এছাড়াও রজত শুভ্র মজুমদার জানান, বঙ্গীয় সাহিত্য পরিষদের মতো এক প্রাচীন প্রতিষ্ঠান থেকে পুরস্কৃত হবার জন্য তিনি যথেষ্ট খুশি ও গর্বিত‌।‌

এদিন পরিষদের রমেশ ভবন‌ ছিলো দর্শক পরিপূর্ণ‌। বঙ্গীয় সাহিত্য পরিষদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পঁচিশে জুলাই থেকে দশ‌ই অগাষ্ট পর্যন্ত তাদের প্রকাশনার নিজস্ব ব‌ই পত্রিকা প্রদর্শনী এছাড়াও বিপুল ছাড়ে থাকবে ব‌ই বিক্রির ব্যবস্থা।

Post Views: 342

Continue Reading

Previous: উদয়পুরে মেডিকেল হস্টেলে ছাত্রী আত্মঘাতী, হেনস্থার অভিযোগে উত্তাল ক্যাম্পাস ও রাস্তা অবরোধ
Next: সতর্কতা স্বত্ত্বেও কান দেননি, স্কুল ভেঙে পড়ার সময় ‘পোহা’ খেতে ব্যস্ত শিক্ষক

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.