Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল !  জাল আধার, প্যান ও রেশন কার্ড উদ্ধার

কলকাতায় গ্রেফতার বাংলাদেশি মডেল !  জাল আধার, প্যান ও রেশন কার্ড উদ্ধার

Online Desk আগস্ট 2, 2025
Model.jpg

ওঙ্কার ডেস্ক : ভুয়া কাগজপত্র ব্যবহার করে ভারতে বসবাসের অভিযোগে কলকাতায় গ্রেফতার এক বাংলাদেশি মহিলা। পুলিশ জানিয়েছে, শান্তা পাল নামে ওই মহিলা একটি বিমান সংস্থার ক্রু সদস্য হিসেবে কাজ করতেন। একসময় তিনি বাংলাদেশে মডেল ছিলেন।

২০২৩ সালে বাংলাদেশের বরিশাল থেকে বৈধ পাসপোর্ট ব্যবহার করে ভারতে আসেন শান্তা। তারপর একজন প্রমোটারের মাধ্যমে কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। অভিযোগ, ওই মহিলা বাড়ির মালিককে বলেছিলেন, তিনি আলাদা থাকতে চান কারণ তার পরিবার একজন মুসলিম পুরুষকে বিয়ে করার ব্যাপারে খুশি নন। ভাড়া চুক্তিতে স্বাক্ষর করার জন্য, তিনি আধার কার্ড, প্যান কার্ড এবং ভোটার আইডির মতো ভুয়া ভারতীয় নথিপত্র দিয়েছিলেন।

এনডিটিভির একটি রিপোর্ট থেকে জানা গেছে, ৫ জুন তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা শেখ মোহাম্মদ আশরাফকে বিয়ে করেন। সেই বিয়ে রেজিস্টার্ড হয় নদীয়া জেলায়। দুজনে পার্ক স্ট্রিটে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন, পরে গল্ফ গ্রিনে চলে যান। যেখানে তারা একসঙ্গে থাকতেন। আশরাফের পাসপোর্ট শান্তা নিজের কাছে রেখেছিলেন বলে জানা গেছে। স্থানীয় এজেন্টের সাহায্যে তিনি একাধিক ভারতীয় পরিচয়পত্র জাল করেছিলেন বলে অভিযোগ রয়েছে। যার মধ্যে একটি রেশন কার্ড, একটি আধার কার্ড, একটি ভোটার আইডি এবং একটি প্যান কার্ড ছিল। এক পুলিশ কর্মকর্তার উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই এই খবর দিয়েছে।।

পুলিশ জানিয়েছে, পাল মার্চেন্ট নেভিতে কর্মরত আশরাফের সঙ্গে কলকাতায় যৌথভাবে বাড়ি ভাড়া নেওয়ার জন্য জাল ভারতীয় নথি ব্যবহার করেছিলেন। তিনি ২০১৬ সালে ইন্দো-বাংলা সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন বলেও জানা গেছে। ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবালও হয়েছিলেন।

গত দুই বছরে শান্তা কিছু তামিল এবং বাংলা ছবিতে অভিনয় করেন। এমনকি একটি ওড়িয়া ছবিতেও স্বাক্ষর করেছেন বলে পুলিশ জানিয়েছে। জানা গেছে, মডেলিংয়ে সাফল্যের পর শান্তা তাঁর অভিনয় জীবন শুরু করেন। অবশেষে একটি বাংলাদেশি বিমান সংস্থায় যোগ দেন। শান্তা আপাতত ৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছেন।

Continue Reading

Previous: লিখিত রিপোর্টে ভরসা নেই, সাংগঠনিক শক্তি যাচাইয়ে এবার ডিজিটাল রিভিউ বঙ্গ বিজেপির
Next: ‘অপারেশন সিঁদুর বিশ্বকে ভারতের শক্তি দেখিয়েছি’: প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.