Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কর্মজীবন থেকে উধাও ৯ মাস! আদালতের ভর্ৎসনা মুখে স্কুল পরিদর্শক

কর্মজীবন থেকে উধাও ৯ মাস! আদালতের ভর্ৎসনা মুখে স্কুল পরিদর্শক

Online Desk সেপ্টেম্বর 18, 2023
Untitled.png

অমিত কুমার দাস, কলকাতাঃ পাঁচ বছরের কর্মজীবন থেকে উধাও নয় নয়টি মাস! ঘটনা টি ঘটেছে জয়ন্ত বর্মন নামে এক শিক্ষকের সঙ্গে। কিন্তু কেনও! কারণ নিয়ে সদুত্তর দিতে পারেনি উত্তর দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শক। এবার হাই কোর্টের ভর্ৎসনা মুখে স্কুল পরিদর্শক। স্কুল পরিদর্শকের ভূমিকায় প্রশ্ন করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের নির্দেশ, অবিলম্বে ওই শিক্ষকের সার্ভিস রেকর্ডে বাদ দেওয়া নয় মাস যুক্ত করতে হবে। সঙ্গে, তাঁর প্রাপ্য বকেয়া বেতনও জয়ন্ত বর্মনকে অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মামলাকারী আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, “২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজে যোগ দেন জয়ন্ত। ২০১৯ এর জুলাই মাসে তাঁর বদলির নির্দেশ আসে। ২০১৯ সালের ১০ জুলাই দুদুন্দা অলোকতীর্থ বিদ্যাপীঠে বদলি হয়ে যান মামলাকারী জয়ন্ত বর্মন। সেখান থেকেই তাঁর কর্মজীবনের সময় হিসেবে ধরা হয়। কিন্তু তার আগের ৯ মাসের কর্মজীবন তার সার্ভিস রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী, রামপুর উচ্চ বিদ্যালয়ে কাজ করার সময় ওই ৯ মাসের বেতনও দেওয়া হয়নি। অধিকার চেয়ে জয়ন্ত বর্মন দ্বারস্থ হন হাই কোর্টে।

কারণ জানতে উত্তর দিনাজপুরের স্কুল পরিদর্শককে তলব করেন কলকাতা হাইকোর্টে। এদিন মলা ওঠে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আদালতে হাজির হয়ে স্কুল পরিদর্শক জানান, “প্রথম স্কুলে একাদশ-দ্বাদশের অঙ্কের কোনও পোস্ট ছিল না তাই তাঁর নিয়োগের অনুমোদন দেওয়া হয়নি।” এর প্রেক্ষিতে স্কুল পরিদর্শকের ভূমিকায় প্রশ্ন তোলেন বিচারপতি। আদালতের প্রশ্ন, “শিক্ষক তো নিয়োগপত্র পেয়েই শিক্ষকতা শুরু করেছিলেন, আর আপনারাই তাঁকে নিয়োগ দিয়েছিলেন, তাহলে তাঁর অনুমোদন দেননি কেন?” বিচারপতি আরও জানতে চান, “ওই স্কুলে একাদশ-দ্বাদশে পোস্ট নেই জেনেও কেন তাঁকে নিয়োগ দেওয়া হয়েছিল?” কিন্তু আদালতের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি দিনাজপুরের জেলা স্কুল পরিদর্শক। সরকারের আইনজীবী ভুল সংশোধনের আশ্বাস দেন আদালতে। আবিলম্বে ত্রুটি সংশোধনের নির্দেশ দেয় হাই কোর্ট।

Post Views: 106

Continue Reading

Previous: টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে প্রতারণা, পুলিশের জালে ৩
Next: দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৭০ হাজার টাকা করে অনুদান, জনস্বার্থ মামলা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.