Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাইকোর্টের রায়ের পর আওয়াজ তুললেন মমতা, বললেন, ‘বকেয়া টাকাও ফেরত চাই !’

হাইকোর্টের রায়ের পর আওয়াজ তুললেন মমতা, বললেন, ‘বকেয়া টাকাও ফেরত চাই !’

Online Desk জুন 18, 2025
Mamata-PC.jpg

নিজস্ব সংবাদদাতা : ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে বহুদিন ধরেই সরব ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্ণায় বসেছেন তৃণমূল সাংসদরা। কিন্তু দুর্নীতির অভিযোগ এনে গত তিন বছর ধরে বেঁকে বসে নরেন্দ্র মোদী সরকার। বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। বুধবার কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় ১ আগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু করতে হবে। এর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।’’ মমতার অভিযোগ, “যেদিন থেকে টাকা বন্ধ, সেদিন থেকেই কিন্তু আমাদের লোকজন কাজ করে যাচ্ছেন। সেই সমস্ত সময়ের বকেয়া কেন্দ্রকে পুরোপুরি মেটাতে হবে।”

১০০ দিনের কাজ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত ফের সামনে চলে এল। কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, “এই রায় আমরা খতিয়ে দেখছি। কিন্তু যারা কাজ করেছেন তাঁদের টাকা না দিয়ে আপনি কিসের বিচার করছেন?” তিনি বলেছেন, “গত চার বছর ধরে ১০০ দিনের প্রকল্পে কেন্দ্র এক পয়সাও দেয়নি। অথচ রাজ্যের মানুষ কাজ করেছেন। আমরা কথা দিয়েছিলাম, তাই আজও রাজ্য সরকার নিজেদের টাকায় শ্রমিকদের প্রাপ্য মেটাচ্ছে। কিন্তু এটা কতদিন সম্ভব ?”

প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এমপি-এমএলএরা দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে, তাঁরা সাক্ষাৎ দেননি। উলটে তাঁদের বিরুদ্ধে কেস করা হয়েছে। এমনকী যারা গরিব শ্রমিক, তাঁরা যারা বাসে করে দিল্লি গিয়েছিলেন, তাঁদেরও হেনস্থা করা হয়েছে।” তিনি আরও বলেন, “গত চার বছরে এক টাকাও ছাড়েনি কেন্দ্র। অথচ যে টাকা বাংলার প্রাপ্য, তা অন্য রাজ্যে ডাইভার্ট করা হয়েছে। এটা কি ক্রিমিনাল অফেন্স নয়?” তিনি বলেন, “মানুষের পরিশ্রমের দাম বন্ধ করে রেখে, কেন্দ্র বাংলাকে দেউলিয়া করার চেষ্টা করছে। আগামীদিনে বাংলার মানুষই এর জবাব দেবে।”
প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে এদিন কেন্দ্রকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট করে জানিয়েছে, আগামী পয়লা অগস্ট থেকে বাংলায় এই প্রকল্পের কাজ চালু করতে হবে কেন্দ্রকে।

ওবিসি নিয়ে আদালতের নির্দেশ প্রসঙ্গে মমতা বলেছেন, ‘‘এটা চূড়ান্ত নির্দেশ নয়। কিছু নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল আমরা তা হাতে পেয়েছি। সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম আমরা। আমরা আদালতের নির্দেশ মেনেই কাজ করেছি। সিপিএম ও বিজেপি ওরা কখনওই চায় না ওবিসি সংরক্ষণ পাশ হোক। কারণ এটা তো গরিব মানুষের জন্য। যাঁরা সামাজিক ভাবে পিছিয়ে পড়েছেন, এটা তাঁদের জন্য। তাঁদের অধিকার আমরা কি ভাবে কাড়ব ?’’

আগামী ২৫ জুন দেশে জরুরি অবস্থার ৫০ বছর উপলক্ষে ‘সংবিধান হত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মর্মে পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটি চিঠি এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। মুখ্যসচিব মনোজ পন্থের কাছে সেই চিঠি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি তাঁর আপত্তির কথা জানিয়ে দিয়েছেন। বলেছেন, এই ধরনের কোনও দিবস পশ্চিমবঙ্গ সরকার পালন করবে না।

Post Views: 196

Continue Reading

Previous: একশ দিনের কাজ নিয়ে হাইকোর্টের দৃষ্টান্তমূলক রায়, ১ অগস্ট থেকে প্রকল্পের কাজ শুরুর নির্দেশ
Next: যুদ্ধ শুরু, জানিয়ে দিল ইরান ! দোদুল্যমান ট্রাম্প কী করবেন এখনও স্পষ্ট নয়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.