Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহিলা নিরাপত্তা নিয়ে রেলকে কড়া নির্দেশ হাইকোর্টের

মহিলা নিরাপত্তা নিয়ে রেলকে কড়া নির্দেশ হাইকোর্টের

Online Desk জুলাই 4, 2024
Untitled.png

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ অমিত কুমার দাস,কলকাতাঃ মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় উঠে পড়ছেন পুরুষরা। এ ব্যাপারে রেলকে সতর্ক করল কলকাতা হাইকোর্ট। মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। রেলকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আদালতের আরও নির্দেশ, এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে।
মামলাকারীর আইনজীবী তমাল সিংহ রায় জানিয়েছেন, তাঁর মক্কেল পিয়েতা ভট্টাচার্য পেশায় একজন আইনজীবী। তিনি প্রত্যেকদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। মামলাকারীর আরও দাবি, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা।
আবেদনকারীর দাবি, এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কোনও সাড়া পাননি। আবেদনে উল্লেখ করা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংরক্ষিত টিকিট ছাড়া অবাঞ্ছিত নিত্যযাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। এইভাবে যাত্রা করা ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারার পরিপন্থী বলেও উল্লেখ করেছেন মামলাকারী।মামলায় রেলের আইনজীবী দাবি করেন,শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। প্রধান বিচারপতির নির্দেশ, এই সব ঘটনা আটকাতে রেলকে আরও সচেষ্ট হতে হবে।

Post Views: 104

Continue Reading

Previous: তৃণমূল নেত্রীকে প্রণাম করে আইবুড়ো ভাত খেলেন BDO! ভিডিও পোষ্ট করলেন শুভেন্দু অধিকারী
Next: বিজেপি নেতা খুনের ঘটনায় আদালতে তোলা হলো রোশন যাদবকে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.