Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • IIM জোকা হোস্টেলে ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত

IIM জোকা হোস্টেলে ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ,গ্রেফতার অভিযুক্ত

Online Desk জুলাই 12, 2025
huugh.jpeg

ওঙ্কার ডেস্ক : কসবা ল কলেজে ছাত্রী ধর্ষনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধর্ষনের ঘটনা। এবারও ঘটনাস্থল সেই কলকাতা। আরজি কর হাসপাতালে ছাত্রী নিগ্রহের ঘটনার এক বছর পূর্ণ না হতেই ফের একবার শহর কেঁপে উঠল। সাউথ ক্যালকাটা ল’ কলেজের ছাত্রী গণধর্ষণের ঘটনার আঁচ এখনো শুকায়নি। তার মধ্যেই এবার IIM জোকা ক্যাম্পাসে, দেশের অন্যতম সেরা ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। অভিযোগের আঙুল দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দিকে। ঘটনাটি ঘটেছে IIM জোকার বয়েজ হস্টেলের ভিতরে। নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, তাঁকে কাউন্সেলিং-এর নাম করে ডেকে পাঠানো হয়। জানানো হয়, জরুরি কিছু ব্যক্তিগত পরামর্শ নেওয়ার আছে। কিন্তু কলেজ চত্বরে ঢোকার পরই পরিস্থিতি বদলে যায়। অভিযোগ, তরুণীকে ভিজিটর্স বুক সই না করিয়েই হস্টেলের ভিতরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে পিজ্জা ও জল খেতে দেওয়া হয়— অভিযোগ, খাওয়ার পরেই তিনি ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়েন। সেই অবস্থাতেই শুরু হয় শারীরিক নির্যাতন। নির্যাতিতার বয়ান অনুযায়ী, তিনি তখন একপ্রকার অচেতন ছিলেন। যখন জ্ঞান ফেরে, তিনি নিজেকে আবিষ্কার করেন বয়েজ হস্টেলের একটি ঘরে পড়ে থাকতে। ঘটনার ভয়াবহতা বুঝে তৎক্ষণাৎ তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই হরিদেবপুর থানার পুলিশ তদন্তে নামে। IIM ক্যাম্পাসে গিয়ে নমুনা সংগ্রহ করে, কথা বলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও। তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা হয়। নির্যাতিতার দাবি, ধর্ষণে বাধা দিতে গেলে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর রাতেই ধৃতকে গ্রেফতার করে পুলিশ। এই মুহূর্তে চলছে জিজ্ঞাসাবাদ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তের বিরুদ্ধে কী কী তথ্যপ্রমাণ রয়েছে।
একটি প্রিমিয়াম কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ফের সমাজকে নাড়িয়ে দিল। কেন বারবার শিক্ষাঙ্গনেই এমন নারকীয়তা? IIM কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো বিবৃতি না দিলেও পুলিশের তরফে স্পষ্ট বার্তা — বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

Post Views: 256

Continue Reading

Previous: দিল্লিতে চার তলা বাড়ি ভেঙে নিহত ২, জখম ৮, জারি উদ্ধার কাজ
Next: ‘জ্বালানি বন্ধ করলে কেন?’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের কথোপকথন প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.