Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভয়া পরিক্রমা’ আটকালো পুলিশ, ধস্তাধস্তি কলকাতার রাজপথে

অভয়া পরিক্রমা’ আটকালো পুলিশ, ধস্তাধস্তি কলকাতার রাজপথে

Online Desk অক্টোবর 9, 2024
104.png

ইন্দ্রাণী চক্রবর্তী, কলকাতাঃ তিলোত্তমার প্রতীকী মূর্তি নিয়ে পুজোর মন্ডপে মন্ডপে ঘুরে ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচির কথা আগেই জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কথা ছিল, মিনিডোরে করে আরজি কর এবং জয়নগরের নির্যাতিতার প্রতীকী মূর্তি নিয়ে পুজোমণ্ডপে ঘুরবেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দুপুরে পূর্বসিদ্ধান্ত মতো কর্মসূচি শুরু করেন তাঁরা। কিন্তু ‘অভয়া পরিক্রমা’ চাঁদনি চক ঢুকতেই শুরু হয় বিপত্তি। মানববন্ধন আটকে দেয় পুলিশ। ঘটনাচক্রে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন জুনিয়র ডাক্তারদের একাংশ।

এইদিন পুলিশের মিনিডোর আটকানোর খবর পেয়েই অনশন মঞ্চের সামনে থাকা জুনিয়র ডাক্তাররা ছুটে যান ঘটনাস্থলে। সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। পুলিশের দাবি, ‘অনুমতি’ না থাকায় মিনিডোর আটকেছেন তাঁরা। এদিকে জুনিয়র ডাক্তারদের বক্তব্য, অভয়া পরিক্রমার মিনিডোর অবৈধ ভাবেই আটকে দিয়েছে পুলিশ।

বচসা এবং ধস্তাধস্তির জেরে স্তব্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভিনিউ। যানজট ছড়ায় ধর্মতলা পর্যন্ত। সেখানেও যানজটের কারণে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। ধস্তাধস্তির সময় আসত হন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। তাঁর অভিযোগ, আন্দোলনকারীরা তাঁর হাত মুচড়ে দিয়েছেন। শেষে পুলিশের কাছ থেকে মিনিডোর ছাড়িয়ে মিছিল ও মানববন্ধন করে এগিয়ে যান আন্দোলনকারীরা।

Post Views: 113

Continue Reading

Previous: জুনিয়র ডাক্তারদের হঠাৎ বৈঠকে আমন্ত্রণ মুখ্য সচিবের
Next: বুধবার রাতে রাজ্যের টাস্ক ফোর্সের সাথে মুখ্য সচিবের নেতৃত্বে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.