Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা

নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা

Online Desk সেপ্টেম্বর 19, 2024
FDEFDSF.jpg

সঞ্জয় রায় চৌধুরী,কোয়েল বণিক , কলকাতা : বুধবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘণ্টা ধরে বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষের আরও দু’ঘণ্টা পর জুনিয়র ডাক্তাররা বেরোন। সূত্রে মারফৎ জানা গেছিল, তাঁদের অধিকাংশ দাবিই সরকার মেনেছে। তাই অনুমান করা হচ্ছিল তাঁরা কর্মবিরতি তুলে নেবেন। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করলেন, এখনই উঠছে না অবস্থান-বিক্ষোভ। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, ”সব দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বৈঠকের পর মিনিটস দেননি মুখ্যসচিব। শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন। আর আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে ইমেলে পাঠাতে বলেছেন।” প্রসঙ্গত বুধধবার সন্ধে ৭.৩৫ মিনিটে নবান্নে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা। ৭.৪০ থেকে ৯.৪০ পর্যন্ত বৈঠক হয়। তারপর রাত ১২.২০ পর্যন্ত মিনিটস লেখার কাজ চলে। ডাক্তারদের মূলত ৮ দফা দাবি ছিল। রাজ্য সরকার একটি বাদে সবকটি মেনেছে বলেই খবর ছিল। কিন্তু নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্টভাবেই দাবি করেন, বৈঠক সদর্থক হলেও তাঁরা হতাশ। মৌখিক আশ্বাস ছাড়া কিছু মেলেনি। একইসঙ্গে তাঁরা এটাও বলেন, এখনই কাজে ফিরতে চান সকলে। কিন্তু কোনও না কোনওভাবে সরকারের তরফে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে। তাই তাঁরা হতাশ।
সবমিলিয়ে প্রায় ৫ ঘণ্টার আলোচনা শেষেও কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি বুধবার। নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে গেছেন জুনিয়র ডাক্তারেরা।
অনিকেত মাহাতো জানিয়েছেন, বৃহস্পতিবারই সরকারের তরফে কিছু ডিরেক্টিভ পাঠানো হবে তাঁদের। সেটা দেখার পরই অবস্থান-বিক্ষোভ বা কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা। আন্দোলন কোন পথে যাবে, সেটারও সিদ্ধান্ত নেওয়া হবে।

Post Views: 101

Continue Reading

Previous: রাহুল গান্ধীকে প্রাণ*না*শের হুমকি! তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের
Next: ১৫ ডিসেম্বর কলকাতা ম্যারাথন

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

Online Desk মার্চ 9, 2026
GYANESH-KUMAR.jpg

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

Online Desk মার্চ 9, 2026
WhatsApp-Image-2026-03-09-at-12.19.38-PM.jpeg

চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

ভোট-প্রস্তুতি পর্যালোচনায় আজ দিনভর বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ

Online Desk মার্চ 9, 2026
SENSEX.jpg

যুদ্ধের আবহে পুড়ছে শেয়ার বাজার, নিফটি নিম্নগামী, ২০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সও

Online Desk মার্চ 9, 2026
GYANESH-KUMAR.jpg

জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে রাজীব কুমার ফিরহাদ হাকিম

Online Desk মার্চ 9, 2026
WhatsApp-Image-2026-03-09-at-12.19.38-PM.jpeg

চিরঘুমে টলিপাড়ার দাপুটে ভিলেন, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.