Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খুলে যাবে উৎসশ্রী পোর্টাল আদালতের জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

খুলে যাবে উৎসশ্রী পোর্টাল আদালতের জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ

Online Desk জুলাই 30, 2024
HIGHCOURT.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে শিক্ষক-শিক্ষিকাদের বদলির উৎসশ্রী পোর্টাল। যার মাধ্যমে শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে বদলির আবেদন জানাতে পারতেন। কিন্তু পোর্টাল বন্ধ থাকার কারণে শিক্ষক-শিক্ষিকাদের বদলির প্রক্রিয়াও বন্ধ রয়েছে।খুব শীঘ্রই এই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়া হবে বলে আদালতের জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
তবে, কবে নাগাদ খুলতে পারে উৎসশ্রী পোর্টাল? তা জানতে চেয়ে এবার রাজ্যের কাছে সেই তথ্য তলব করেছে কলকাতা হাই কোর্ট। আগস্ট মাসে ফের মামলার শুনানি।
মামলাকারী পুতুল সিটের আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী জানান, “সম্প্রতি প্রাথমিকের মামলাগুলি শুনছিলেন বিচারপতি রাজা শেখর মান্থা। তাঁর এজলাসে প্রাথমিকে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক বদলি সবই বিচার্য ছিল। সেসময় দীর্ঘদিন ‘উৎসশ্রী পোর্টাল’ বন্ধ থাকায় অফলাইনে বদলির আবেদনে আইনি বৈধতা দেন বিচারপতি মান্থা।” কিন্তু প্রাথমিক ছাড়াও বাকিদের ক্ষেত্রে বদলি নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান, অফলাইনে বহু বদলি সংক্রান্ত আবেদন জমা পড়েছে। সেগুলি কার্যকর করতে একাধিক তথ্য প্রয়োজন। ওই তথ্য না পেলে বদলির আবেদন কার্যকর করা অসম্ভব। সেকারণেই উৎসশ্রী পোর্টাল খুলে দেওয়ার জন্য রাজ্যের কাছে আবেদন জানিয়েছে পর্ষদ। কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে রাজ্যের তরফে এখনও কোনও জবাব মেলেনি। পর্ষদের তরফে এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা নির্দেশে জানান, কত দিনের মধ্যে উৎসশ্রী পোর্টাল খোলা হবে সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে পর্ষদকে। তারপরই বদলি সংক্রান্ত মামলাগুলির বিষয়ে সিদ্ধান্ত নেবে আদালত।

Post Views: 78

Continue Reading

Previous: ঋষি কৌশিকের বিরূদ্ধে আইনি পদক্ষেপ, বিষ্ফোরক তথ্য প্রকাশ স্ত্রীর
Next: এবারে মিক্সড শুটিংয়ে ব্রঞ্জ, ইতিহাস মনুর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.