Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুক্রবার অফিস টাইমে ফের দুর্ভোগ কলকাতা মেট্রোয়; ব্লু লাইনে সিগন্যালিং গোলযোগে আটকে ট্রেন

শুক্রবার অফিস টাইমে ফের দুর্ভোগ কলকাতা মেট্রোয়; ব্লু লাইনে সিগন্যালিং গোলযোগে আটকে ট্রেন

Online Desk অক্টোবর 31, 2025
kolkata-merto.png

ওঙ্কার ডেস্ক: শুক্রবার সকালেই অফিস সময়ের ব্যস্ত মুহূর্তে বিপাকে পড়লেন কলকাতা মেট্রোর নিত্যযাত্রীরা। ব্লু লাইনের পরিষেবা ব্যাহত হয় সিগন্যালিং সমস্যার কারণে। দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার পর্যন্ত আপ ও ডাউন উভয় দিকেই কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে একের পর এক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকেন গন্তব্যে পৌঁছানোর আশায়।
সূত্রের খবর, গিরিশ পার্ক থেকে আংশিকভাবে পরিষেবা চালু হলেও পুরো লাইনে চলাচল স্বাভাবিক হতে সময় লাগে বেশ কিছুক্ষণ। অফিসগামী যাত্রীরা জানান, সকাল থেকেই একাধিক ট্রেন বিলম্বিত ছিল। স্টেশন গুলোতে যাত্রীদের ভিড় ক্রমশ বেড়ে যায়, প্ল্যাটফর্মজুড়ে অসন্তোষের সুর শোনা যায়। নিত্যযাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রায় প্রতিদিনই কোনও না কোনও সমস্যায় পড়তে হচ্ছে। কখনও সিগন্যাল, কখনও বিদ্যুৎ, আবার কখনও ট্রেন বিকল। মেট্রো এখন আর আগের মতো নির্ভরযোগ্য নেই।”
গত কয়েক মাস ধরে ব্লু লাইনে বারবার এমন প্রযুক্তিগত গোলযোগ দেখা দিচ্ছে। কয়েকমাস আগেই কবি সুভাষ স্টেশনের একটি পিলারে ফাটল ধরা পড়ায় সেই অংশে চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এরপর বারবার সিগন্যালিং বিভ্রাট যাত্রীদের দুর্ভোগ বাড়িয়েছে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত দলকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত সিগন্যালিং সমস্যা মেরামত করে পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। তবে কেন বারবার একই সমস্যা দেখা দিচ্ছে, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মেট্রো রেল। অফিস সময়ে এই বিপর্যয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কেউ বিকল্প হিসেবে বাসে চড়ে গন্তব্যে পৌঁছেছেন, কেউ আবার ঘণ্টার পর ঘণ্টা দেরিতে কাজে পৌঁছেছেন। প্রযুক্তিগত ব্যর্থতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি নিয়ে উঠছে প্রশ্ন।

Post Views: 95

Continue Reading

Previous: ‘তোমরা এসে যাবে কিন্তু, ভালোবাসা নিও – ইতি তোমাদের জুবিনদা।” ৩১শে অক্টোবর মুক্তি পাচ্ছে জুবিনের শেষ ছবি
Next: শুক্রবার প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের প্রথম সেমিস্টারের ফল; রইল ওয়েবসাইটের লিঙ্ক

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.