Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘তোমরা এসে যাবে কিন্তু, ভালোবাসা নিও – ইতি তোমাদের জুবিনদা।” ৩১শে অক্টোবর মুক্তি পাচ্ছে জুবিনের শেষ ছবি

‘তোমরা এসে যাবে কিন্তু, ভালোবাসা নিও – ইতি তোমাদের জুবিনদা।” ৩১শে অক্টোবর মুক্তি পাচ্ছে জুবিনের শেষ ছবি

Online Desk অক্টোবর 31, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের অকাল প্রয়াণে অসমের আকাশ-বাতাস এখনও ভারী। মাস ঘুরলেও চোখের জল শোকায়নি অসমবাসীর! তবে শিল্পী চলে গেলেও পৃথিবীর বুকে বেঁচে থাকে তাঁর সৃষ্টি বা তাঁর কাজ। তাই জুবিনের শোক বুকে চেপেই শুক্রবার মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত শেষ সিনেমা ‘রই রই বিনালে’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত গায়ক নিজেই। রুপোলি পর্দায় তাই শেষবারের মতো প্রিয় ‘জুবিন’কে দেখার জন্য অসমে হুড়মুড়িয়ে বিকোচ্ছে ‘রই রই বিনালে’র টিকিট। এমন আবহেই ভাইরাল প্রয়াত শিল্পীর হাতে লেখা আমন্ত্রণপত্র।
প্রসঙ্গত, ৩১ অক্টোবর, শুক্রবার দেশের ৪৬টি শহরে মুক্তি পাচ্ছে জুবিন গর্গ অভিনীত অন্তিম সিনেমা। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুরাগীদের উদ্দেশে নিজের হাতে লেখা প্রয়াত গায়কের ‘চিঠি’। পোস্টারকার্ডে জ্বলজ্বল করছে প্রয়াত গায়কের সিনেমার চরিত্র আর তাঁর হাতের লেখা। যেখানে অনুরাগীদের উদ্দেশে জুবিন লিখেছেন, “একটু অপেক্ষা করুন। আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তোমরা এসে যাবে কিন্তু। ভালোবাসা নিও। – ইতি তোমাদের জুবিনদা।” আর সেই আমন্ত্রণপত্র বুকে আঁকড়েই ‘রই রই বিনালে’র টিকিট বুকিং বাড়ছে অসমে। জানা গিয়েছে, মৃত্যুর কয়েক দিন আগে পরিচালক রাজেশ ভুঁইয়ার সঙ্গে বসে এই সিনেমার প্রচার কৌশলী সাজিয়েছিলেন খোদ জুবিন।
রাজেশ জানালেন, “জুবিন চেয়েছিল, ওঁর অভিনীত আগের দুটো সিনেমা ‘মিশন চায়না’ এবং ‘কাঞ্চনজঙ্ঘা’র মতোই যেন ‘রই রই বিনালে’র হাইভোল্টেজ প্রচার করা হয়।” আর প্রয়াত শিল্পীরই মস্তিষ্কপ্রসূত এই হাতে লেখা আমন্ত্রপত্র। ৩১ অক্টোবর সিনেমাটি মুক্তি পাক, এমনটাই ইচ্ছা ছিল জুবিনের। তাই গায়কের ইচ্ছামতোই দেশজুড়ে ছবিটি মুক্তি পাচ্ছে।
উল্লেখ্য, ‘রই রই বিনালে’র নির্মাতারা জানিয়েছেন, অসমের ৯০টি হলে ছবিটি মুক্তি পাবে। ইতিমধ্যেই সব হলের প্রথম দিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ভিড় সামলাতে বহু হলে রাত ১২টা, সকাল ৬টার সময়েও শো রেখেছেন হল মালিকরা। অন্যদিকে, অসমের বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে, ছবিটি থেকে রাজ্য যে জিএসটি পাবে তা তুলে দেওয়া হবে জুবিনের ফাউন্ডেশনের হাতে।

Post Views: 215

Continue Reading

Previous: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার থেকে মিলবে স্বস্তি
Next: শুক্রবার অফিস টাইমে ফের দুর্ভোগ কলকাতা মেট্রোয়; ব্লু লাইনে সিগন্যালিং গোলযোগে আটকে ট্রেন

সম্পর্কিত গল্প

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026

You may have missed

gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.