Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভিআইপি রোডে মর্মান্তিক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি, পলাতক ধৃত

ভিআইপি রোডে মর্মান্তিক দুর্ঘটনায় যানজটের সৃষ্টি, পলাতক ধৃত

Online Desk এপ্রিল 21, 2025
fd.png

নিজস্ব সংবাদদাতা : শহরে গাড়ি দুর্ঘটনা নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে । আবারও বাসের চাকায় পিষে গেল বাইক আরোহীর মাথা। দুর্ঘটনাটি ঘটেছে ভিআইপি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাইক চালকের। যদিও ঘটনার পর থেকে বাস চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি, পলাতক বাস চালক। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।
সোমবার সকালে বারাসাত থেকে গড়িয়া যাচ্ছিল এসি ৩৭ রুটের বাসটি। অন্যদিকে কেষ্টপুরের দিক থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী। প্রথমে এক সাইকেলের সাথে ধাক্কা লাগে বাইকটির। ধাক্কা লাগায় রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক। সেই সময় এসি ৩৭ রুটের বাসের চাকা তাঁর মাথার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই বাইক চালকের মৃত্যু হয়।
সুত্র মারফত জানা গেছে বাইক চালক উল্টোডাঙার বাসিন্দা, নাম দেবরাজ দাস। দুর্ঘটনার পর বাইক চালককে স্থানীয়রা আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তাঁকে দেখে চিকিৎসকরা মৃত বলে জানান।
অন্যদিকে দুর্ঘটনার জন্য ভি আই পি রোডের বাঙুর অ্যাভিনিউয়ে কিছুক্ষণ ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। সপ্তাহের শুরুতে কর্মব্যস্ত দিনের অফিস টাইম এর মধ্যে চরম শিকার হন অফিস যাত্রীরা। স্থানীয়রা ঘটনার পর স্বাভাবিকভাবে ভিআইপি রোডের ট্রাফিক ব্যবস্থা নিয়ে তীব্র নিন্দা ও প্রশ্ন তুলেছে। যদিও বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে এই মর্মান্তিক ঘটনার পর থেকে বাস চালক উধাও। বাস চালককে খুঁজতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গতকাল ও রেড রোডে পুলিশ মেমোরিয়ালের সামনে ঘটে দুর্ঘটনা। রেড রোড ধরে একটি গাড়ি আসছিল, ঠিক তখনই মেয়ো রোডের দিক থেকে আসা আর একটি গাড়ি সজোরে ধাক্কা মারে তাকে। জোর ধাক্কায় প্রথম গাড়ির চালক আহত হন।
এই পরিস্থিতিতে প্রশ্ন আরও জোরালো— এত সতর্কতা, এত প্রচার সত্ত্বেও শহরে কেন লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা ? নিরাপত্তা কি শুধুই জমায়েত ঘিরে ? নাকি সাধারণ যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যেই পড়ে থাকবে দিনের পর দিন ? প্রশ্ন তুলছে শহরবাসী।

Post Views: 138

Continue Reading

Previous: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বিবাহবার্ষিকীতে অভিষেকের সঙ্গে ছবি শেয়ার করলেন ঐশ্বর্য
Next: শালবনি যাওয়ার আগে অসুস্থ রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.