Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খাস কলকাতায় ফের চলল গু* লি, কতটা নিরাপদ শহর তিলোত্তমা!

খাস কলকাতায় ফের চলল গু* লি, কতটা নিরাপদ শহর তিলোত্তমা!

Online Desk জুলাই 5, 2024
tpllygung.png

শেখ এরশাদ, ওঙ্কারঃ খাস কলকাতায় ফের চলল গুলি। অভিজাত এলাকার এক বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা করে তিন যুবক। বাঁধা পেয়ে চলায় গুলি। এবার ঘটনা টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডে। ইতিমধ্যে পুলিশের জালে ভিনরাজ্যের তিন যুবক।
খাস কলকাতার অভিজাত এলাকার এক বাড়িতে ঢুকে লুটপাটের চেষ্টা। গৃহকর্ত্রী চিৎকার করতেই চালানো হল গুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় টালিগঞ্জ থানা এলাকার লেক অ্যাভিনিউ রোডের ঘটনা।
পুলশ সূত্রের খবর, লেক অ্যাভিনিউ রোডের বাসিন্দা জনৈক এক ব্যক্তির বাড়িতে তিন যুবক হানা দেন। ওই তিন জনের মধ্যে এক জন পূর্বপরিচিত। কিন্তু সঙ্গে বাকি দু’জনকে দেখে কিছুটা অবাক হন গৃহকর্ত্রী। কিছু বুঝে ওঠার আগেই বাড়ির ভিতর ঢুকে পড়েন তিন যুবক। গৃহকর্ত্রীর অভিযোগ, লুটপাটের চেষ্টা চলায় তিন যুবক। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। তবে এই ঘটনায় কেউ আহত হননি। তিন জনকেই আটক করেছে পুলিশ।
পুলশ সূত্রের আরও জানা গিয়েছে, সাফাইকর্মী হিসেবে বিগত ৫ বছর ধরে টালিগঞ্জ থানার অন্তর্গত ৬৮ নম্বর লেক অ্যাভেনিউ তে কর্মরত অভিযুক্ত সন্দীপ। সে আসলে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডির বাসিন্দা । এই অভিজাত বহুতলের ৯ তলায় থাকেন প্রবীণ দম্পতি, পেশায় ব্যবসায়ী ৬৫ বছরের দেবাশিস দে এবং তাঁর স্ত্রী ৫৯ বছরের পুনম দে। এই আবাসনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার। আগাগোড়া সিসিটিভি দিয়ে মোড়া। যাতায়াতকারী দের নাম লিখে পরিচয় পত্র খতিয়ে দেখে মেইন গেটের নিরাপত্তা রক্ষী। ফলে অপরিচিত কারুর এই বহুতলে হুট করে ঢুকে পড়া কার্যত অসম্ভব। তাই আবাসনে প্রবেশের ছাড়পত্র আছে এরকম কাউকে বাকি দুই দুষ্কৃতি বেছে নিয়েছিল বলে প্রাথমিক ভাবে তদন্তকারী দের অনুমান।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তিন জনই ভিন্রাজ্যের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন এই ঘটনা, এর পেছনে আর কে বা কারা কারা আছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে তোলা হবে।

Post Views: 71

Continue Reading

Previous: বৃষ্টি উপেক্ষা করে মুম্বই রোহিতদের ঘিরে জনস্রোত
Next: হাথরাসে স্বজনহারাদের পাশে থাকার আশ্বাস দিলেন রাহুল গান্ধী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.