Skip to content
নভেম্বর 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কলকাতায় এসে মমতা-রাহুলকে একযোগে নিশানা স্মৃতি ইরানির, অনুপ্রবেশ ইস্যুতে বিঁধলেন তৃণমূলকেই

কলকাতায় এসে মমতা-রাহুলকে একযোগে নিশানা স্মৃতি ইরানির, অনুপ্রবেশ ইস্যুতে বিঁধলেন তৃণমূলকেই

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T163553.313.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে সরব ইন্ডি জোট, পালটা ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি নিয়ে মাঠে বিজেপি। এরই মধ্যে মঙ্গলবার দুপুরে কলকাতায় এলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন তিনি, নিশানা করলেন গোটা বিরোধী শিবিরকেও।

স্মৃতির বক্তব্য, “কংগ্রেস আগেও হারত, এখন হেরে কমিশনকে দোষ দিচ্ছে।” তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর চ্যালেঞ্জ, “অধীর দা, সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বাংলায় মিছিল করুক।”

ছাব্বিশের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তাঁকে হারানো হয়েছে এবং এর জন্য SIR প্রক্রিয়া ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দায়ী। একটি সংবাদমাধ্যমের অনুসন্ধানী রিপোর্ট সামনে আসার পর জ্ঞানেশ বিরোধী আন্দোলন আরও জোরালো হয়। তার পালটা দিয়ে স্মৃতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে। এখানে আন্দোলন না করে দিল্লি যাচ্ছেন।”

কংগ্রেস-সহ ইন্ডি জোটকে আক্রমণ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ২০২৪ সালে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারই ছিলেন না, তাহলে তখন হারার দায় কার? তাঁর দাবি, মোদি সরকারকে ক্ষমতা থেকে সরাতে এবং দেশকে বদনাম করতে বিদেশি সাহায্য নেওয়া হচ্ছে। তিনি বলেন, “রাহুল গান্ধী লন্ডনে গিয়ে বলছেন মোদিকে হারাতে চান।”

শমীক ভট্টাচার্যও প্রশ্ন তোলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় না লড়ে দিল্লিতে কেন লড়ছেন। তাঁর কথায়, “এখানে কিছু করছে না, দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে।”

Continue Reading

Previous: টিনিটাস: শব্দের যন্ত্রণা! লক্ষণ ও উপশমের উপায়
Next: ইরানে কি পরমাণু হামলা চালাবে আমেরিকা? ৮ মিনিটের ভিডিও-তে জল্পনা তুঙ্গে

সম্পর্কিত গল্প

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026

You may have missed

Cricket.jpg

মহারাষ্ট্রর শেষ উইকেট ফেলতে হিমশিম খেয়ে চাপে বাংলা

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T180312.523.webp

মানুষের খাবারের ফ্রিজেই কুকুরের খাবার! দুর্গাপুরে হোটেলে ঢুকে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Online Desk নভেম্বর 3, 2026
ঁঁঁঁ.jpg

ফুটবল মাঠ ফের দেখলো মৃত্যু ! খেলার মাঠে প্রাণ হারালেন স্পেনের ফুটবলার মিগেল আলামেদার

Online Desk নভেম্বর 3, 2026
New-Project-2026-11-03T175349.483.webp

৩০ হাজার টাকা বেতনের দাবিতে ফের উত্তাল বাংলাদেশ, মিরপুরে পুলিশ-শ্রমিক খণ্ডযুদ্ধ

Online Desk নভেম্বর 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.