Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুঃস্থদের সেবায় শ্রীভূমি বিকাশ মঞ্চের পাশে মারোয়াড়ি রিলিফ সোসাইটি, চক্ষু পরীক্ষা শিবির

দুঃস্থদের সেবায় শ্রীভূমি বিকাশ মঞ্চের পাশে মারোয়াড়ি রিলিফ সোসাইটি, চক্ষু পরীক্ষা শিবির

Online Desk নভেম্বর 30, 2025
Shrivumi-2.jpg

নিজস্ব সংবাদদাতা : শ্রীভূমি বিকাশ মঞ্চ মারওয়াড়ি সোসাইটির উদ্যোগে আয়োজিত হল বিশেষ স্বাস্থ্য শিবির। যেখানে চার শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। শুধু তাই নয় যাদের চক্ষু অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে অপারেশন, লেন্স এবং চশমা দেওয়া হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এদিনের অনুষ্ঠানে উজ্জল উপস্থিতি ছিল গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা সহ বিশিষ্ট জনেরা।

গঙ্গা মিশনের রাষ্ট্রীয় সচিব প্রহ্লাদ রায় গোয়েঙ্কা বলেন, “আজ ৪০০ জনের চিকিৎসা হচ্ছে, তাই বলে এর বেশি হবে না তা নয়। যত জনের প্রয়োজন হবে আমরা তাদের চিকিৎসা করাবো। আমরা বারবার আসবো, বারবার দেখবো। আমরা চাই সাধারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকুক, তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হোক।” তিনি আরও বলেন, “ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী চালু করে যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরাও চাই সে ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আমরা মারোয়াড়ি রিলিফ সোসাইটি থেকে সকলের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে চাই। আমরা এখানে একটা অর্থোপেডিক সেন্টার চালি করতে পারি। মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। প্রয়োজনে তাঁরা মারোয়াড়ি রিলিফ সোসাইটিতেও চলে আসতে পারে। যাঁদের স্বাস্থ্যসাথী নেই তাঁদের জন্যও আমরা চিকিৎসায় ছাড় দেব।”

শ্রীভূমি বিকাশমঞ্চের প্রেসিডেন্ট ধরমচাঁদ ভান্ডারী তাঁদের সমাজকল্যাণমূলক কাজে স্থানীয় বিধায়ক ও মন্ত্রী সুজিত ভৌমিকের সহযোগিতা ও অবদান তুলে ধরেন। এদিন শ্রীভূমিতে মারোয়াড়ি সোসাইটির সহযোগিতায় যে চক্ষু চিকিৎসার আয়োজন করেছে তাকে ঘিরে যথেষ্ট উৎসাহ চোখে পড়ে। যদিও মারোয়াড়ি সোসাইটির উদ্যোগে সারাবছরই সাধারণ মানুষের জন্য, বিশেষ করে যাঁরা সমাজের আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা শ্রেণী তাঁদের জন্য নানা রকম সামাজিক প্রয়াস দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হল না। শ্রীভূমি বিকাশ মঞ্চ মাড়োয়াড়ি সোসাইটির উদ্যোগে শ্রীভূমিতে দুঃস্থ ও সাধারণ মানুষদের জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় যেখানে এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। প্রায় ৪০০ জন মানুষের এদিন বিনামূল্যে চক্ষু পরীক্ষা হয় এই শিবিরে। আগামী ১৪ ডিসেম্বর তাঁদের চশমা প্রদান করা হবে। এছাড়াও আগামী ২০ ডিসেম্বর সম্পূর্ণ বিনামূল্যে কুড়িজন রোগীকে লেন্স দিয়ে চক্ষু অপারেশন করানোর ব্যবস্থা করা হয়েছে মারোয়াড়ি রিলিফ সোসাইটিতে।

এদিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট তথা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট অশোক বণিক। তিনি বলেন, আজ শ্রীভূমি বিকাশ মঞ্চ যে অনুষ্ঠানের আয়োজন করেছে তা প্রশংসনীয়। এখানে কোনো ভেদাভেদ নেই। সবাই মিলে আমরা সারা বছর নানান সমাজসেবামূলক কাজ করে থাকি। এদিন এই স্বাস্থ্য শিবিরে বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি উদ্যোক্তাদের এই উদ্যোগকে আরো প্রাণ প্রাচুর্যে সমৃদ্ধ করে। তাদেরই উদ্যোগে হাসি ফোটে দুঃস্থ মানুষগুলির মুখে।

Post Views: 123

Continue Reading

Previous: বাবরি ধ্বংসের দিনটিকে শৌর্য দিবস পালনের ঘোষণা করেও পিছু হঠল রাজস্থান সরকার
Next: পুলিশী হেনস্তার প্রতিবাদে টোটো এবং ই-রিক্সার চালকদের অবরোধ দমদমে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.