Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • তিলজলায় সাত বছরের শিশুকে ধ*র্ষণ ও খুনের মামলায় ফাঁ*সির সাজা

তিলজলায় সাত বছরের শিশুকে ধ*র্ষণ ও খুনের মামলায় ফাঁ*সির সাজা

Online Desk সেপ্টেম্বর 26, 2024
59.png

শঙ্কু সাঁতরা, কলকাতাঃ ২০২৩ সালের ২৬ মার্চ। সাত বছরের শিশু গিয়েছিল আবর্জনা ফেলতে। তারপর মেয়েটি আর বাড়ি ফেরেনি। বিস্তর খোঁজার পর পাশের ফ্ল্যাটে উদ্ধার হয় ওই শিশুর রক্তাক্ত মাখা দেহ।
বুধবার আলিপুরের বিশেষ পকসো আদালত অভিযুক্তকে অলোক কুমার সা’কে দোষী সাব্যস্ত করে। এরপর নজর ছিল বৃহস্পতিবারের সাজা ঘোষণার দিকে। বৃহস্পতিবার আলিপুর আদালত দোষী ব্যক্তির মৃত্যুদণ্ড সাজা ঘোষণা করে।
বৃহস্পতিবার আলিপুর বিশেষ পকসো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য ২০২৩-এর ধর্ষণ এবং খুনের ঘটনাটিকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে উল্লেখ করেন। ঘটনায় ৪৫ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়।
২৪ জুলাই, ২০২৩ থেকে এই মামলার ট্রায়াল শুরু হয়। ২৬ মার্চ, ২০২৩, মায়ের কথা অনুযায়ী আবর্জনা ফেলতে গিয়েছিল সাত বছরের ওই খুদে মেয়েটি। তারপর সে আর তাঁর মায়ের কোলে ফেরেনি। শিশু না ফেরায় বাড়ির লোকজন খোঁজ শুরু করে। এরপর পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে নেমে খতিয়ে দেখা হয় সিসিটিভি। তল্লাশি চালানো হয় পুরো এলাকায়, শিশুর প্রতিবেশিদের বাড়িতে। তারই এক প্রতিবেশীর বাড়িতে, সিলিন্ডারের পিছনে উদ্ধার হয় বস্তার মধ্যে এক নিথর শিশুর রক্তাক্ত দেহ। ওই নৃশংস হত্যাকাণ্ডে উত্তাল হয়েছিল গোটা শহর। ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর, অভিযুক্তকে যৌন নিগ্রহ, ধর্ষণ এবং খুনের ঘটনায় সর্বোচ্চ সাজা, মৃতুদণ্ড দেওয়া হয়েছে।

Post Views: 98

Continue Reading

Previous: নগরপালের বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা
Next: পুজো মিটলেই রাজ্যে একাধিক আসনে উপনির্বাচন ?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.