Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়াল্ডের তালিকায় স্থান পাবে কি নদীয়ার ১১২ ফুটের দুর্গাপূজা?

ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়াল্ডের তালিকায় স্থান পাবে কি নদীয়ার ১১২ ফুটের দুর্গাপূজা?

Online Desk সেপ্টেম্বর 25, 2024
54.png

অমিত দাস, কলকাতাঃ বুধবারও ঝুলে রইলো ১১২ ফুটের দুর্গা প্রতিমার পূজার ভবিষ্যৎ। বৃহস্পতিবার জেলা শাসক ও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পূজার ভবিষ্যৎ। প্রাথমিক ভাবে জেলা শাসককেই পূজার অনুমতি নিয়ে সিদ্ধান্তের নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।
বাংলাদেশ সীমান্ত লগোয়া রানাঘাট মহকুমার কামালপুর অভিযান সংঘের ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো। দুর্গাপুজোর আয়োজন প্রায় সম্পূর্ণ করার পথে উদ্যোক্তারা।
এদিন শুনানিতে পূজার আয়োজকদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ইউনেস্কো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড কে জানানো হয়ে গেছে সংগঠকরা ১১২ ফুটের লম্বা দূর্গা পুজা করছে। ঐ দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টিও তারা সংগঠকদের জানিয়েছেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এতে অনুমতি দেওয়া যাবেনা।
বিচারপতি প্রশ্ন, বিদ্যুৎ দফতর, দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে ?

বিকাশ রঞ্জন ভট্টাচার্যঃ ৫৫ বছর ধরে তারা ঐ স্থানে পূজা করছেন। বিদ্যুৎ ও দমকল বিভাগের অনুমতি পাওয়া গেছে। কিন্তু স্থানীয় প্রশাসনে গত জানুয়ারি মাসে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে কোন উত্তর না আসায় ফের ৩ সেপ্টেম্বর জেলা শাসকের কাছে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে।

বিচারপতিঃ জেলা শাসক দফতর পক্ষ থেকে অনুমোদনের বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়েছে কি?
রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধায়ঃ ২০১৫ সালে দেশপ্রিয় পার্কের পুজায় একইরকম ভাবে ১০০ ফুটের বড় দূর্গা করা হয়েছিল। কিন্তু সেখানে পদপিষ্টের ঘটনায় সেই পূজা বন্ধ করতে বাধ্য হতে হয়। এখানেও যে জায়গায় পূজার অনুমতি চাওয়া হয়েছে তার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। মাত্র ১৪ ফুটের রাস্তা রয়েছে। ফলে প্রশাসন দেশপ্রিয় পার্কের মত ঘটনার আশঙ্কা করছে। দর্শকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্রশাসনকে অনুমতি দিতে হয়। মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়। যে কোন দূর্ঘটনা ঘটলে কি হবে?
বিচারপতিঃ প্রশাসনের আশঙ্কার বিষয়টি আদালত গুরুত্ব দিচ্ছে কিন্তু সংগঠক দের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত সংগঠকদের জানানো আবশ্যিক কর্তব্য।
আদালতের নির্দেশ বৃহস্পতিবার বেলা ২ টোর মধ্যে জেলা শাসককে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠকদের জানাতে হবে। বৃহস্পতিবারই তারপর এই মামলার শুনানি করা হবে জানিয়েছেন বিচারপতি।

Post Views: 112

Continue Reading

Previous: পাকিস্তানি ভিক্ষুকদের সংখ্যা বেড়ে চলেছে সৌদি আরবে! পাকিস্তানকে সাবধান করল সৌদি আরবে!
Next: শুক্রের সকাল থেকেই খুচরো মাছবাজারে মিলবে পদ্মার ইলিশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.