Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মদ কিনতে গিয়ে মদের দোকানের কর্মীর হাতে খুন ক্রেতা! সরগরম ঢাকুরিয়া

মদ কিনতে গিয়ে মদের দোকানের কর্মীর হাতে খুন ক্রেতা! সরগরম ঢাকুরিয়া

Online Desk জুলাই 30, 2023
1690719373_gariahat.jpg

তামসী রায় প্রধান, কলকাতাঃ মদ নিয়ে বচসা। আর বচসা থেকে হাতাহাতি। এবং শেষে মৃত্যু। রবিবার ঘটনাটি ঘটল খাস কলকাতায়। ঘটনায় জোর উত্তেজনা ঢাকুরিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢাকুরিয়ার একটি মদের দোকানে এক ক্রেতার সঙ্গে ঝগড়া শুরু হয় দোকানের কর্মীদের। আচমকা ওই ক্রেতাকে কিল ঘুসি মারতে থাকেন এক কর্মী। মারের চোটে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন ওই যুবক। পরে তাঁর মৃত্যু হয়। মৃতের নাম সুশান্ত মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

ঢাকুরিয়ার ওই মদের দোকানের সিসিটিভি-তে যে দৃশ্য দেখা গিয়েছে, দোকানের বাইরে এক জন ক্রেতা। তাঁর সঙ্গে হাত নেড়ে কথা বলতে দেখা যায় মদের দোকানের এক কর্মচারীকে। হটাৎ ওই ক্রেতাকে এর পর ঘাড় ধরে দোকানে টেনে আনেন কর্মচারী। শুরু করেন এলোপাথাড়ি মার। মারের চোটে পড়ে গেলে সেই ক্রেতার মাথা ঠুকে দেয় মদের দকানে কর্মচারী। সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় সুশান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই স্থানীয় বাসিন্দা খেপে ওঠেন।

ঘটনায় উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালান। ঢাকুরিয়া ব্রিজ আটকে শুরু হয় পথ অবরোধ। উত্তেজিত জনতার দাবি জানায় অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়া হোক। পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন তাঁরা। ঘটনা স্থলে পৌঁছান স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কঠোর শাস্তি হবে। এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই মদের দোকান তুলে দিতে হবে।

Post Views: 128

Continue Reading

Previous: মণিপুরের দুই নিগৃহীত মহিলাকে আর্থিক সাহায্য
Next: ‘তৃণমূল পশ্চিমবঙ্গের অষ্টম আশ্চর্য’ : শুভেন্দু অধিকারী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.