Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেও প্রিয়জনদের দেহাংশ পায়নি আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার

১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেও প্রিয়জনদের দেহাংশ পায়নি আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
anandapur-fire.jpg

ওঙ্কার ডেস্কঃ আনন্দপুরের অগ্নিকাণ্ডের পর ২৪ দিন পেরিয়ে গিয়েছে। মৃতদের পরিবার হাতে পেয়েছে ১০ লাখ টাকার চেক। কিন্তু এখনও প্রিয়জনের দেহাংশটুকু মেলেনি। এমনকি মৃত্যুর সরকারি নিশ্চয়তাও এখনও আসেনি!
সূত্রের খবর, মোট ২৭টি নিখোঁজ ডায়েরি হয়েছে থানায়। বারুইপুর মহকুমা পুলিশ দেহাংশগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে। ২৭টি পরিবারের কাছ ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু মৃতের সংখ্যা নিশ্চিত করে এখনও বলা যায়নি। তাই ধন্দে রয়েছে পরিবার গুলোও।
গত ২৫ জানুয়ারি রাতে আনন্দপুরের নাজিরাবাদে পর পর দু’টি গুদামে আগুন লেগেছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাতের ডিউটিতে থাকা কর্মচারী এবং নিরাপত্তারক্ষীরা। মৃত্যু নিশ্চিত বুঝে কেউ শেষ বার ফোন করেছিলেন বাড়িতে। কেউ বাচার পথ খুঁজছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পরদিন বেলার দিকে। কিন্তু মৃতদের পরিচয় তো দূরের কথা, কোন অঙ্গ উদ্ধার হচ্ছে, তা-ই বোঝা যায়নি।
২৫ তারিখ রাতে আনন্দপুরের গুদামে ঠিক কত জন ছিলেন, সেই সংখ্যা নিশ্চিত করতে পারেননি কর্মচারীরা। নিখোঁজ ডায়েরিতে নাম থাকা ২৭ জনের বাইরেও কি কেউ গুদামে ছিলেন? কেউ কি প্রাণ বাঁচাতে পালাতে পেরেছিলেন? সেসব প্রশ্নও রয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনেক জট খুলে দিতে পারবে বলেই মনে করছেন তদন্তকারীরা। কিন্তু সেই রিপোর্ট কোবে মিলবে, টাও স্পষ্ট নয়।

Post Views: 129

Continue Reading

Previous: সপ্তাহের শেষেই ইরানে হানা দিতে ‘প্রস্তুত’ মার্কিন সেনা! পরমাণু কেন্দ্রগুলো সুরক্ষিত করছে ইরান
Next: রাশিয়া থেকে তেল কিনছে না ভারত, আমেরিকার দাবিকে খারিজ করল মস্কো

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.