Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাশিয়া থেকে তেল কিনছে না ভারত, আমেরিকার দাবিকে খারিজ করল মস্কো

রাশিয়া থেকে তেল কিনছে না ভারত, আমেরিকার দাবিকে খারিজ করল মস্কো

Online Desk ফেব্রুয়ারি 19, 2026
PUTIN-2.jpg

ওঙ্কার ডেস্কঃ রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছিল। বাণিজ্য চূক্তির আগে থেকেই আমেরিকা দাবি করেছিল ভারত, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু এবার সেই দাবিকে কার্যত উড়িয়ে দিল রাশিয়া। রাশিয়ার বক্তব্য, নয়াদিল্লি তার জ্বালানি আমদানি নীতিতে কোনও বদল এনেছে, এমনটা বিশ্বাস করার কোনও কারণ নেই।
রুশ বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ভারতের রাশিয়ান হাইড্রোকার্বন কেনা “দুই দেশের পক্ষেই লাভজনক”। তিনি স্পষ্ট জানান, ভারত তার অবস্থান বদলেছে বলে বিশ্বাস করার কোনও কারণ নেই। স্বাধীন দেশগুলিকে নির্দেশ দেওয়ার অধিকার যেন নিজেদের হাতে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটনের দাবি নিয়ে এখনও সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। সরকারিভাবে এই দাবি নিশ্চিতও যেমন করা হয়নি, খারিজও করেনি ভারত। দিল্লির অবস্থান আগের মতোই স্পষ্ট, জ্বালানি কেনাবেচার ক্ষেত্রে “জাতীয় স্বার্থ”ই হবে একমাত্র নির্দেশক।
এর আগেও রাশিয়া অভিযোগ করেছিল, ভারত-সহ অন্যান্য দেশকে রাশিয়ার তেল কেনা থেকে বিরত রাখতে নানা চাপ সৃষ্টি করছে। মস্কোর দাবি, শুল্ক, নিষেধাজ্ঞা এবং সরাসরি নিষেধাজ্ঞার মতো “জবরদস্তিমূলক” পদ্ধতি ব্যবহার করছে ওয়াশিংটন।

Post Views: 154

Continue Reading

Previous: ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেও প্রিয়জনদের দেহাংশ পায়নি আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার
Next: সদ্য জেলমুক্তির পর আইনি নোটিস পাঠালেন মিমি চক্রবর্তীকে, ২০ লক্ষ টাকা দাবি তনয় শাস্ত্রীর

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.