Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সময় নেই আর, আজই সিআইডি দফতরে হাজিরা দিতে হবে অভিষেককে

সময় নেই আর, আজই সিআইডি দফতরে হাজিরা দিতে হবে অভিষেককে

Online Desk জুন 11, 2026
AVHI.jpg

ওঙ্কার ডেস্কঃ সই কাণ্ড নিয়ে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে অভিষেকের অবস্থানে আরও জটিল হচ্ছে পরিস্থিতি। এই আবহে আজই অর্থাৎ বৃহস্পতিবারই সই জাল কাণ্ডে সিআইডি দফতরে হাজিরা দিতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট।
আদালত সূত্রের খবর, বিচারপতি চন্দ নির্দেশ দেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৬ টার মধ্যে ভবানী ভবনে হাজিরা দিতে হবে। কিন্তু এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তৃণমূল সভাপতি। বিকেল ৪ টেয় কলকাতা ফেরার কথা। সেই কারণেই ৬ টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে খবর।
তবে হাজিরার নির্দেশের পাশাপাশি রক্ষাকবচও দেওয়া হয়েছে অভিষেককে। আদালত জানিয়েছে, আগামী ২১ দিন গ্রেফতারের মত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অভিষেকের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে সবরকম সহযোগিতা তারা করবেন। প্রয়োজনে সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত জেরা করলেও সমস্যা নেই।
সই জাল কাণ্ডে সিআইডির নজরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার হাজিরা এড়িয়েছেন। পাশাপাশি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বুধবার দিল্লি থেকে ফেরার কথা থাকলেও তিনি ফেরেননি। এই পরিস্থিতিতে রীতিমতো ধমকের সুরে বিচারপতি প্রশ্ন করেন, কেন বারবার হাজিরা এড়াচ্ছেন? এরপরই কড়া ভাষায় বলেন, “আপনি হাজিরা এড়াচ্ছেন কেন? কখন সিআইডির কাছে যাবেন ১০ মিনিটের মধ্যে জানান। তদন্তে সহযোগিতা করতেই হবে।”
বিকেলে ফিরে অভিষেক হাজিরা দেন কিনা এখন এটাই দেখার।

Post Views: 98

Continue Reading

Previous: থুতু ফেলতে বারণ করায় ৭৬ বছরের বৃদ্ধকে নৃশংস মার, ভাঙল পা; গ্রেফতার ক্যাবচালক
Next: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জলে মিলল ভিডিপিভি টাইপ-১, পোলিওমুক্ত দেশে ফের হানা দিচ্ছে পোলিও ভাইরাস

সম্পর্কিত গল্প

202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
nabanna

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.