Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ আগুন, কালো ধোয়ায় ঢেকেছে এলাকা

বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ আগুন, কালো ধোয়ায় ঢেকেছে এলাকা

Online Desk জানুয়ারি 14, 2026
bb-ganguli.jpg

ওঙ্কার ডেস্কঃ বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ আগুন। একাধিক আসবাবের দোকানে আগুন। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন। ভয়াবহ আগুনের জেরে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে এলাকার আকাশ। বুধবার দুপুরে আগুন লাগায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে।
উত্তর কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের উপর একাধিক কাঠের আসবাব পত্র ও প্লাই উডের দোকান রয়েছে। সূত্রের খবর, বুধবার বেলায় একটি দোকানে আগুন দেখা যায়। হাওয়ায় আগুন দ্রুত ছড়ায়। পর পর দোকানে আগুন ছড়িয়ে পরে। প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাই। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে আসে। দমকলের ১০টা ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার হয়।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, পর পর তিনটি দোকান দাউ দাউ করে জ্বলতে থাকে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
দমকলের তরফে জানানো হয়, ওই এলাকা খুবই ঘিঞ্জি। পাশাপাশি অনেক দোকানপাটও রয়েছে। তাই আগুন যাতে কোনওভাবেই না ছড়িয়ে পড়ে সেদিকে নজর রাখা হচ্ছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সরিয়ে নেওয়া হয়েছে। এবং ব্যস্ত রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। বেহস কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট না হলেও, দমকলের অনুমান, শটসার্কিট থেকে আগুন লেগেছে। আর যেহেতু কাঠের আসবাবের দোকান, তাই দাহ্যপদার্থ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়।

Post Views: 187

Continue Reading

Previous: থানেতে বিমান সেবিকার আত্মহত্যা, প্ররোচনার অভিযোগ প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে
Next: জননায়গান’ ঘিরে সেন্সর বিতর্কে রাহুলের মন্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য অস্বীকার কংগ্রেসের

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.