Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • থানেতে বিমান সেবিকার আত্মহত্যা, প্ররোচনার অভিযোগ প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে

থানেতে বিমান সেবিকার আত্মহত্যা, প্ররোচনার অভিযোগ প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে

Online Desk জানুয়ারি 14, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ২১ বছর বয়সী এক বিমান সেবিকার আত্মহত্যা। মহারাষ্ট্রের থানে জেলায় ওই ঘটনায় তাঁর প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত ২৮ ডিসেম্বর কল্যাণ (ইস্ট)-এ নিজের বাড়ি থেকেই ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

তদন্তকারীরা জানান, ওই বিমান সেবিকার মোবাইল ফোন ঘেঁটে দেখে পুলিশ। সেই সঙ্গে খতিয়ে দেখা হয় আর্থিক লেনদেনের রেকর্ড। তদন্তের পর, কোলসেওয়াড়ি পুলিশ গত ১০ জানুয়ারি মৃতের ২৩ বছর বয়সী প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে। মৃত বিমান সেবিকার মায়ের তরফে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর রাতে মেয়েকে ফোন করেন তিনি। কিন্তু ফোন বেজে গেলেও কোনও উত্তর দেননি। এরপর একজন প্রতিবেশী কল্যাণের অনুসূয়া নিবাসে বিমান সেবিকার বাড়িতে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। উদ্ধার করে তাঁকে দ্রুত রুক্মিণীবাঈ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের সঙ্গে ওই বিমান সেবিকা ২০২০ সাল থেকে সম্পর্কে ছিলেন। অভিযুক্ত যুবক ওই তরুণীর কিছু ছবি প্রকাশ করার হুমকি দিয়েছিল। সম্পর্কে থাকলেও তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন অভিযুক্ত। শুধু তাই নয় অন্য এক মহিলার সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ।

Post Views: 171

Continue Reading

Previous: বাংলায় অর্থহীন এসআইআর, এভাবে কাজ হতে পারে না, জ্ঞানেশ কুমারকে বঙ্গে আসার অনুরোধ শমীকের
Next: বিবি গাঙ্গুলী স্ট্রিটে ভয়াবহ আগুন, কালো ধোয়ায় ঢেকেছে এলাকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

FotoJet.jpg

উল্টো রথেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর, উত্তর থেকে দক্ষিণ ভিজবে জেলা থেকে জেলা

Online Desk জুলাই 24, 2026
Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.