Skip to content
নভেম্বর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • গুরু নানক জয়ন্তী উপলক্ষে রেলের উপহার, সোম ও মঙ্গলে বেশি রাত পর্যন্ত চলবে ব্লু লাইনের মেট্রো

গুরু নানক জয়ন্তী উপলক্ষে রেলের উপহার, সোম ও মঙ্গলে বেশি রাত পর্যন্ত চলবে ব্লু লাইনের মেট্রো

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-46.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: গুরু নানক জয়ন্তীকে সামনে রেখে আজ, সোমবার ও মঙ্গলবার রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। তবে এই বাড়তি পরিষেবা শুধুমাত্র ব্লু লাইনে পাওয়া যাবে।

সাধারণত ব্লু লাইনে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত ১০টা ৩০ মিনিটে। তবে এই দু’দিন সেই সময়ের পরেও রাত ১০টা ৫০ মিনিটে আরও এক জোড়া মেট্রো চলবে। দমদম থেকে শহিদ ক্ষুদিরামের দিকে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের দিকে একটি করে মেট্রো ছাড়বে।

মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর দিন ব্লু লাইনে সব মিলিয়ে ২৫৪টি মেট্রো চলবে। এর মধ্যে রাতের বিশেষ পরিষেবাও ধরা রয়েছে। আপ ও ডাউন দুই দিকেই চলবে ১২৭টি করে মেট্রো। ওই দিন সকালে প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। একই দিনে গ্রিন লাইনে ২১২টি মেট্রো চলার কথা রয়েছে। আপ ও ডাউন মিলিয়ে দুই দিকেই ১০৬টি করে মেট্রো থাকবে। ইয়েলো লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৯২টি মেট্রো চলবে। পার্পল ও অরেঞ্জ লাইনে ওই দিন স্বাভাবিক সূচি অনুযায়ীই পরিষেবা মিলবে।

উৎসবের সময় রাতে বাড়তি মেট্রো চালানো নতুন নয়। দুর্গাপুজোয় ব্লু ও গ্রিন লাইনে সারারাত মেট্রো চালানো হয়েছিল। কালীপুজোর সময়েও এই দুই লাইনে অতিরিক্ত পরিষেবা দেওয়া হয়েছিল। এবার গুরু নানক জয়ন্তীতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রাতের দিকে এই বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে।

Continue Reading

Previous: কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র, কাটেনি শঙ্কা! এখনও আশঙ্কাজনক বিধায়ক
Next: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডি লিট পাচ্ছেন মিঠুন, সম্মানিত হবেন দুই বিজ্ঞানী

সম্পর্কিত গল্প

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026

You may have missed

New-Project-57.webp

রাজ্যে গোহত্যা বন্ধে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আসছে নতুন বিল

Online Desk নভেম্বর 23, 2026
1000412927.jpg

নিয়ন্ত্রণের বাইরে ইমরানের রক্তচাপ! প্রাণসংশয়ের আশঙ্কা চিকিৎসকের

Online Desk নভেম্বর 23, 2026
d.jpeg

চার্চিলকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Online Desk নভেম্বর 23, 2026
dxf.jpeg

সিরাজকে বাদ দেওয়া কঠিন ছিল টেস্ট ড্র হতে বললেন গিল

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.